November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
কলকাতা

FBI-এর সাহায্যে আন্তর্জাতিক প্রতারণা চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করল লালবাজার

আন্তর্জাতিক প্রতারণা চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য অর্জন করল কলকাতা পুলিশ। মূল অভিযুক্তকে গ্রেফতার করল লালবাজার৷ ধৃতের নাম মহম্মদ আফতাব। কলকাতা পুলিশ সূত্রের খবর, তিনি দক্ষিণ কলকাতার তিলজলার বাসিন্দা। আফতাবের বিরুদ্ধে অভিযোগ, তিনি কলকাতার তিলজলা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের টাকা আত্মসাৎ করতেন৷ প্রথমে অভিযোগ দায়ের হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI)-এর কাছে৷ এফবিআই যোগাযোগ করে কলকাতা পুলিশের সঙ্গে৷ তার পর তদন্তে নামে লালবাজার৷ সেই তদন্তেই আফতাব ধরা পড়ে পুলিশের জালে৷ কলকাতা পুলিশ সূত্রে খবর, মহম্মদ আফতাব ও তাঁর সহযোগীরা ‘টেকনিক্যাল সাপোর্ট সার্ভিস’-এর নামে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সঙ্গে যোগাযোগ করতেন। প্রথমে তাঁরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁদের কম্পিউটার ও মোবাইল ডিভাইসে রিমোট অ্যাকসেস করতেন৷ এরপর সেই সুযোগে ভুয়ো সফটওয়্যার ইনস্টল করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার কাজ করতেন তাঁরা। সূত্রের খবর, এভাবে বহু লোকের সঙ্গে প্রতারণা করেন মহম্মদ আফতাব ও তাঁর সহযোগীরা৷ যাঁরা প্রতারণার শিকার হয়েছিলেন, তাঁরা প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিযোগ জানান৷ এভাবে সেখানে একাধিক অভিযোগ জমা পড়ে৷ সেখানে তদন্ত শুরু হয়৷ এর সঙ্গে কলকাতার যোগ মেলায় এফবিআই-এর তরফে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়৷ তার পর তদন্তে জড়িয়ে পড়েন কলকাতা পুলিশের আধিকারিকরাও৷