November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
কলকাতা

হরিদেবপুরে সাত সকালে শুটআউট, মহিলাকে লক্ষ্য করে গুলি

সোমবার সাতসকালে হরিদেবপুরে আতঙ্ক। প্রকাশ্য রাস্তায় এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ মহিলাকে প্রথমে নিয়ে যাওয়া হয় এমআরআই বাঙ্গুর হাসপাতালে। তাঁর অবস্থার অবনতি হওয়ায় পরে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। পুলিশ সূত্রে খবর, আহত মহিলার নাম মৌসুমী হালদার। বয়স ৩৮। তিনি ওই এলাকারই বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এক যুবক বাইকে করে এসে আচমকা গুলি করে পালিয়ে যান। তাঁর পিঠে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। তাঁর গুলি লাগার খবর শুনেই ছুটে আসেন পরিবার। আহত মহিলার ছেলেই স্থানীয়দের সহায়তায় তাঁকে হাসপাতালে নিয়ে যান।গুলি চলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হরিদেবপুর থানার পুলিশ। কেন এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।