November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
ক্রাইম

Coimbatore Gang Rape: বিমানবন্দরের কাছেই বন্ধুর চোখের সামনে গাড়ি থেকে টেনে হেঁচড়ে নামিয়ে কলেজ ছাত্রীকে গণধর্ষণ

বন্ধুর চোখের সামনেই গাড়ি থেকে টেনে হেঁচড়ে নামিয়ে কলেজ ছাত্রীকে গণধর্ষণ ! রবিবার রাতে পৈশাচিক ঘটনাটি ঘটে দেশের এক আন্তর্জাতিক বিমানবন্দর লাগোয়া এলাকায় ৷ ঘটনার তদন্ত শুরু হওয়ার পর সোমবার পুলিশ এনকাউন্টারে আহত হয় 3 অভিযুক্ত ৷ তদন্ত চলছে ৷ ঘটনায় তীব্র নিন্দা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷ এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লেখেন, “কোয়েম্বাটুরের অমানবিক ঘটনার নিন্দায় ব্য়বহৃত কোনও ভাষাই যথেষ্ট নয় ৷ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ এক মাসের মধ্যে ঘটনায় চার্জশিট জমা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে, তাদের যাতে দ্রুত সর্বোচ্চ শাস্তি দেওয়া যায়, সেই ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে ৷ দেশের প্রতিটি ক্ষেত্রে নারীদের অগ্রগতি হচ্ছে ৷ কিন্তু এই ধরনের বিকৃত পৈশাচিক ঘটনা পুরুষতান্ত্রিক মানসিকতার অবসান ঘটানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে ৷ জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে 10টা নাগাদ তামিলনাড়ুর পিলামেদুতে কোয়েম্বাটুর আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় গাড়ির মধ্যে বন্ধুর সঙ্গে বসে ছিলেন কলেজ পড়ুয়া তরুণী ৷ সেই সময় আচমকাই 3 ব্যক্তি বাইকে করে এসে তাঁদের গাড়ি থেকে নামতে বলে ৷ ঘটনাটিকে কেন্দ্র করে দুই তরফের মধ্যে বচসা শুরু হয় ৷ এরই মধ্যে লোহার রড ও হাসোয়া দিয়ে গাড়ির জানলার কাঁচ ভেঙে দেয় 3 অভিযুক্ত ৷ নির্যাতিতার বন্ধু দুষ্কৃতীদের বাধা দিতে গেলে হাসোয়া দিয়ে তাঁর হাতে এবং মাথায় আঘাত করে দুষ্কৃতীরা ৷ গভীর যন্ত্রণায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তরুণ ৷ জ্ঞান হারান তিনি ৷ এরপর ওই তরুণীকে গাড়ি থেকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে 3 অভিযুক্ত বলে অভিযোগ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত 2টো নাগাদ আহত তরুণের জ্ঞান ফেরার পর তিনি পুলিশে খবর দেন ৷ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এরপর নির্যাতিত তরুণের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷ এদিকে ঘটনাটি সামনে আসতেই রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয় ৷ প্রশাসনের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠতে শুরু করে ৷

এই আবহে অভিযুক্তদের গ্রেফতার ও ঘটনার তদন্তের জন্য 7 সদস্যের একটি বিশেষ দল গঠন করে পিলামেদু পুলিশ ৷ ঘটনাস্থলে কোনও সিসিটিভি না-থাকায় আশপাশের এলাকার ক্যামেরার ফুটেজ থেকে 3 অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ ৷ এদিকে তদন্ত শুরু হতেই পুলিশের চোখে ধুলো দিয়ে কোয়েম্বাটুরের থুড়িয়ালুর এলাকার একটি মন্দিরে গা ঢাকা দেয় অভিযুক্তরা ৷ তাদের গ্রেফতারের জন্য এক কনস্টেবল মন্দিরের ভিতরে প্রবেশ করলে তাঁকে হাসোয়া দিয়ে আঘাত করে অভিযুক্তরা ৷ এরপরই তাদের লক্ষ্য করে গুলি চালান পুলিশ আধিকারিকরা ৷ পুলিশ জানিয়েছে, গুলিতে আহত হয়ে কড়া নিরাপত্তায় কোয়েম্বাটুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 3 অভিযুক্ত ঘুনা ওরফে থাবাসি, সতীশ ওরফে কুরুপ্পাস্বামী এবং কার্তিক ওরফে কল্লিস্বারণ ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, 3 জনই শিবগঙ্গা জেলায় ইরুকুরের একটি ভাড়া বাড়িতে থাকে ৷ সেখানে একটি নির্মিয়মাণ সংস্থার অধীনে কাজ করে তারা ৷