November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
বিদেশ

সৌদি আরবে মদিনার কাছে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ৪২ জন ভারতীয়

সৌদি আরবে ভয়াবহ পথ দুর্ঘটনা। উমরাহ পালন করতে গিয়ে মৃত ৪২ জন ভারতীয় পুণ্যার্থী। সোমবার মদিনার কাছে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, একটি বাসে পুণ্যার্থীরা মদিনার দিকে যাচ্ছিলেন। ডিজেল ট্যাঙ্কার ওই বাসে ধাক্কা মারে। মৃতদের বেশির ভাগই হায়দরাবাদের বাসিন্দা। জানা গিয়েছে, মক্কা থেকে মদিনা যাচ্ছিল পুণ্যার্থীদের বাসটি। সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪২ জনের। মৃতদের মধ্যে একাধিক মহিলা ও শিশু রয়েছে। এখনও অবধি যা খবর, ২০ জন মহিলা, ১১ জন শিশু মারা গিয়েছেন মর্মান্তিক এই দুর্ঘটনায়। সূত্রের খবর, মক্কা থেকে ধর্মীয় আচার সেরে মদিনার দিকে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। যখন সেই দুর্ঘটনা ঘটে, বেশির ভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। তেলঙ্গানা সরকার জানিয়েছে, রিয়াধে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নয়াদিল্লি যাতে প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা নেয়, মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি সেই অনুরোধ করেছেন।