November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

শেখ হাসিনার ফাঁসি, নজর রাখছে ভারত, প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর দাবি ঢাকার

আবারও শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি করল মুহাম্মদ ইউনূস প্রশাসন ৷ আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইবুনাল ফাঁসির সাজা দিতেই হাসিনাকে বাংলাদেশে ফেরাতে চেয়ে দিল্লিকে চিঠি দিল ইউনূস প্রশাসন ৷ অন্যদিকে, হাসিনাকে ফাঁসির সাজা দেওয়া নিয়ে প্রতিক্রিয়া দিল ভারতের বিদেশমন্ত্রক ৷ প্রতিবেশী হিসেবে গোটা বিষয়টির দিকে নজর রাখছে দিল্লি ৷ কেন্দ্রীয় সরকার চায় বাংলাদেশের মানুষের সবদিক থেকে ভালো হোক ৷ দেশে গণতান্ত্রিতক পরিবেশ থাকুক ৷ দেশের উন্নয়নের শরিক হোক সমাজের সমস্ত স্তরের মানুষ ৷ 2024 সালের অগস্ট মাস থেকে ভারতে আছেন হাসিনা ৷ আগেও তাঁকে ফেরানোর দাবি করেছে ঢাকা ৷ এবার হাসিনার পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও দেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ইউনূস প্রশাসন ৷ এই দু’জনকেই ফাঁসির সাজা দিয়েছে ঢাকার একটি বিশেষ আদালত ৷ দুজনের বিরুদ্ধে মানবতা বিরোধী একাধিক অপরাধে জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন বিচারকরা ৷ প্রাক্তন পুলিশ কর্তা চৌধুরী আবদুল্লা আল-মামুনের বিরুদ্ধেও একই অভিযোগ প্রমাণিত হয়েছে ৷ তবে তিনি মামলার রাজসাক্ষী ৷ তাই তাঁকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত ৷

পরে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয় ৷ ইউনূসরা মনে করেন, ভারত অবিলম্বে অপ্রত্যর্পণে এই দুজনকে প্রত্যর্পণে সম্মত হবে ৷ দুদেশের মধ্যে থাকা চুক্তিকে মান্যতা দিতেই এমনটা করা উচিত দিল্লির ৷ পাশাপাশি কোনও মামলায় দোষী সাব্যস্ত কাউকে প্রত্যর্পণ না করে নিজেদের দেশে রেখে দেওয়া সৌহার্দ্যপূর্ণ আচরণ নয় ৷ দুটি বন্ধু দেশ একে অপরের সঙ্গে এমনটা করে না ৷ তবে বাংলাদেশের এই অনুরোধ রাখা হবে কি না তা নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি দিল্লি ৷ অন্যদিকে, ফাঁসির সাজা ঘোষণার অব্যবহিত পরই মুখ খুললেন শেখ হাসিনা ৷ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের গঠন থেকে শুরু করে গ্রহণযোগ্যতা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিলেন মুজিব-তনয়া ৷ একইসঙ্গে মুহাম্মদ ইউনূসের সরকারকে অগতান্ত্রিক বলেও অভিহিত করলেন ৷ নিজেকে নির্দোষ দাবি করে হাসিনা জানান, তিনি যাতে যথাযথ বিচার পেতে পারেন তার বন্দোবস্তই করা হয়নি ৷ তাঁর স্পষ্ট কথা, আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ তিনি বা কোনও রাজনৈতিক নেতা দেননি ৷