November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

গুজরাতের সোমনাথ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী মোদি

সোমনাথ অমৃত পর্বের উদযাপনে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাতের প্রভাস পাটনে পৌঁছেছেন। হেলিপ্যাডে অবতরণের পর তিনি হামিরজি গোহিল সার্কেল পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ রোডশো করেন। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা মানুষজনকে অভিবাদন জানান তিনি। ডমরুর শব্দে তাঁকে স্বাগত জানানো হয়। রোডশোতে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংঘভি। সোমনাথ অমৃত পর্বের উদযাপনে প্রধানমন্ত্রী মহাপুজো সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। এদিন দেশজুড়ে ১১টি প্রধান তীর্থস্থান থেকে সংগৃহীত পবিত্র জল ব্যবহার করে মন্দিরের ৯০ মিটার উঁচু শিখরের চূড়ায় একটি পুণ্যময় কুম্ভাভিষেক অনুষ্ঠিত হয়। মন্দিরের পুনঃপ্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি এই উপলক্ষে এক জনসভায় ভাষণও দেবেন প্রধানমন্ত্রী।