November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
কলকাতা

ভাঙার কাজ শুরু হল টালা ব্রিজের

পূর্ব ঘোষণা মতো মধ্যরাত থেকে বন্ধ হয়ে গেল টালা ব্রিজ। পুজোর সময় থেকে ভারী যান চলাচল বন্ধ করা হয়েছিল। এবার সবরকম যান চলাচল বন্ধ হয়ে গেল। আজ শনিবার থেকে শুরু হবে ৭৫ বছর পুরনো এই ব্রিজ ভাঙার কাজ। ব্রিজের আশপাশে অনেক বাড়ি, স্কুল নানা প্রতিষ্ঠান রয়েছে, যাতে সেখানকার বাসিন্দাদের কোনও অসুবিধা না হয়, দূষণ না হয়, সে কথা মাথায় রেখে ঘিরে ব্রিজটি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। শ্যামবাজারের দিক থিকে ব্রিজটি ভাঙার কাজ শুরু হবে বলে পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে। তবে উত্তর কলকাতার সঙ্গে উত্তর শহরতলির যোগাযোগ রক্ষাকারী এই টালা ব্রিজ ভেঙে ফেলার ফলে পথচলতি মানুষের চরম দুর্ভোগ হবে। পাইকপাড়া, বেলগাছিয়া, মিল্ক কলোনি, বাগবাজার, চিৎপুর এলাকায় তীব্র যানজটের সম্ভাবনা রয়েছে। সব গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।