কামারহাটির পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের প্রান্তিক নগরে বস্তি এলাকায় আগুনে ভস্মীভূত ১০টি বাড়ি। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। সূত্রের খবর, দমকল কর্মীদের অনুমান ইলেক্ট্রিক্যাল শট সার্কিটের থেকেই আগুন লাগে। এরপরই আগুন লাগে গ্যাস সিলিন্ডারে। আগুনের তীব্রতায় ৬ থেকে ৭টা গ্যাস সিলিন্ডার ফেটেছে। ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার পুলিশ। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘিঞ্জি এলাকার দরুণ দ্রুত আগুন ছড়িয়ে পড়ার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘিঞ্জি এলাকার দরুণ দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোন খবর নেই বলে জানা গেছে ।
কামারহাটির প্রান্তিক নগরে অগ্নিকান্ড , ভস্মীভূত ১০টি বাড়ি

