November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

সম্পন্ন হল প্রয়াত অভিনেতা তাপস পালের শ্রাদ্ধানুষ্ঠান

প্রয়াত অভিনেতা তথা প্রাক্তন সাংসদ-বিধায়ক তাপস পালের আত্মার শান্তি কামনাতে রাজকীয় ব্যবস্থাপনায় শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হল।  দক্ষিণ কলকাতার ইসকন ব্যাংকোয়েট হাউসে পালিত হল তাঁর শ্রাদ্ধানুষ্ঠান। রাজকীয় সম্মানে শ্রাদ্ধানুষ্ঠানের অয়োজন করেছিল প্রয়াত অভিনেতার পরিবার। ফুল -মালায় সুন্দর ভাবে সাজানো হয়েছিল গোটা ব্যাংকোয়েট চত্বর।  সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তি, অভিনেতার গুণমুগ্ধরা এদিন আমন্ত্রিত ছিলেন। বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন প্রাক্তন সাংসদ তথা সাংবাদিক কুণাল ঘোষ, আইনজীবী অয়ন চক্রবর্তী, অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়, প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মুনমুন সেন, অভিনেত্রী বিধায়ক দেবশ্রী রায়, অভিনেতা অভিষেক চ্যাটার্জি, অভিনেতা জিত্‍, অভিনেত্রী ঋতুপর্ণা প্রমুখ। আরও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংসদ মালা রায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, নির্মল মাজি। প্রত্যেকেই তাপস পালের ছবিতে মালা দিয়ে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রাদ্ধানুষ্ঠানে অনেকেই আহার গ্রহণ করেন না। কিন্তু তাপস পাল যেহেতু নিজে খেতে ও খাওয়াতে ভালোবাসতেন, তাই পরিবারের পক্ষ থেকে সেভাবেই সবকিছুর আয়োজন ছিল। শ্রাদ্ধ-এর ধর্মীয় কাজের ব্যস্ততার মাঝেও পরিবারের পক্ষ থেকে পুরোটাই সামলেছেন প্রয়াত অভিনেতার স্ত্রী নন্দিনী পাল এবং কন্যা সোহিনী পাল। ছিলেন তাপস পালের শ্যালক তথা কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়।