অর্ধনগ্ন অবস্থায় যুবতির মৃতদেহ উদ্ধার ৷ বাসন্তী থানা এলার ঘটনা ৷ ওই এলাকারই বাসিন্দা ওই যুবতি ৷ আজ সকালে রাস্তার পাশে এক জলা জমি থেকে মৃতদেহ উদ্ধার হয় ৷ যুবতির পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ স্থানীয় সূত্রে খবর, যুবতির মাথায় আঘাতের চিহ্ন ছিল ৷ তবে পুলিশের তরফে এই নিয়ে কিছু জানা যায়নি ৷
বাসন্তীতে যুবতির অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার

