রাজা রামমোহন রায় সরণির ৪৫ নম্বর বাড়ি থেকে শেষবারের জন্য বিদায় নিলেন সৌমেন মিত্র। এই বাড়ি থেকেই রাজনৈতিক জীবন শুরু করেছেন সোমেন মিত্র । রাজনৈতিক জীবনের প্রতিটি ওঠা নামার সঙ্গে জড়িয়ে রয়েছে এই বাড়ি । খুব কম বয়সেই ইয়ং স্পোর্টিং ক্লাবের সদস্য হন তিনি । একসময় তিনি সভাপতি হন এই ক্লাবের । তাঁর অনুপ্রেরণাতেই বিখ্যাত হয়ে ওঠে এই এলাকার কালীপুজো । আজ তার অন্তিম যাত্রায় শামিল হতে দূর-দূরান্ত থেকে আসা ভক্ত-অনুরাগীরা । শ্রদ্ধা নিবেদন করতে শুধুমাত্র দলীয় কর্মী ও সমর্থকরাই নয়, ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষও । বহু সময় বিভিন্ন মানুষ উপকৃত হয়েছেন । তাই শেষ শ্রদ্ধা নিবেদন করতেই সকাল থেকেই ছিল মানুষের উপচে পড়া ভিড় । আজ ভেঙেছে সামাজিক দূরত্ব বিধি । আজ শুধু চোখে জল আর আবেগ । কোরোনার সংক্রমণের মধ্যেই ছোড়দাকে শেষ বিদায় জানান সাধারণ মানুষ ।


