November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
কলকাতা

পুরনো নির্দেশই বহাল, এবারও পুজোমণ্ডপে দর্শক প্রবেশ নিষিদ্ধ

একুশেও বজায় কুড়ির বিধি,  মণ্ডপে ‘নো এন্ট্রি’

এবারও দুর্গাপুজোর মণ্ডপে দর্শকের প্রবেশে জারি থাকছে নিষেধাজ্ঞা। মণ্ডপে বহাল থাকছে ‘নো এন্ট্রি’। একই নির্দেশ কার্যকর হবে কালীপুজোতেও। গতবছর হাই কোর্টের বিধিনিষেধ মেনেই এ বছরও পুজোর আয়োজন করা হবে। করোনা আবহে তাই এ বছরও দর্শকহীন থাকবে মণ্ডপ। শুক্রবার কলকাতা হাই কোর্টে এমনই জানিয়েছে রাজ্য সরকার। স্পষ্ট জানানো হয়েছে, আগের বছরের নির্দেশই বহাল থাকবে পুজোর আয়োজনের ক্ষেত্রে। এই নিয়ে উচ্চ আদালতে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে হলফনামা দিয়ে একথা জানিয়েছে রাজ্য সরকার। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনও উড়িয়ে দেননি চিকিৎসকরা। ফলে করোনাবিধি মেনে যাতে এবারও দুর্গাপুজো হয়, সেই জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের থেকে পরামর্শ চায় কলকাতা হাইকোর্ট। শুক্রবার আদালতে অ্যাডভোকেট জেনারেল জানান, এবারের পুজো মণ্ডপে ‘নো এন্ট্রি’ বহাল থাকছে। ২০২০-তে কলকাতা হাইকোর্ট যে নির্দেশিকা দিয়েছিল তা মেনেই পুজো হবে। সমস্ত কোভিডবিধি মেনেই পুজো হবে। কেন্দ্র আগেই বলেছে, উৎসব হোক। তবে নিয়ম মেনে। আদালতে রাজ্যের দাবি সেটাই হবে। আদালতে অ্যাডভোকেট জেনারেল আরও জানান, পুজো কর্তৃপক্ষকে তালিকা দিয়ে জানিয়ে দিতে হবে তাঁদের কোন কোন স্বেচ্ছাসেবক পুজোর সঙ্গে যুক্ত থাকবেন। বড় পুজোর ক্ষেত্রে ২৫ জন এবং ছোট পুজোর ক্ষেত্রে ১২ জন স্বেচ্ছাসেবকের তালিকা তৈরি করতে হবে।