November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
কলকাতা

বিজেপি ছাড়লেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী

বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি জানালেন, দেবশ্রী চৌধুরীর সঙ্গে একই দল করা তাঁর পক্ষে সম্ভব নয়। এই ঘটনায় আরও বাড়ল তাঁর তৃণমূলে যোগের সম্ভাবনা। বেশ কিছুদিন ধরেই দলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন রায়গঞ্জের বিধায়ক। নাম না করে ক্ষোভ প্রকাশ করেছিলেন দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে। বিতর্ক ধামাচাপা দিতে আসরে নেমেছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। বলেছিলেন, “কৃষ্ণ কল্যাণী পার্টিতে নতুন এসেছেন। তাই সমস্ত নিয়মকানুন জানেন না। আস্তে আস্তে শিখে নেবেন।” যদিও তাতে থামেনি কানাঘুষো। বলেছিলেন, “এখানকার সাংসদ কখন আসেন, কখন যান আমরা কিছুই জানি না। এলাকার মানুষ প্রয়োজনে তাঁর দেখা পান না।” পরবর্তীতে দলের সমস্ত কর্মসূচি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন কৃষ্ণ কল্যাণী। সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, “জানানো প্রয়োজন তাই বলছি। যেখানে বিধায়কের সম্মান নেই, সেখান থেকে সরে যাওয়াই ভাল।” এই টানাপোড়েনের মাঝেই বৃহস্পতিবার কৃষ্ণ কল্যাণীকে শোকজ করে রাজ্য কমিটি। উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার জানিয়েছে, ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে বিধায়ককে। যদিও কৃষ্ণ কল্যাণীর দাবি, তিনি কোনও আইনি নোটিস পাননি। দল শোকজের সিদ্ধান্ত নেওয়ার কয়েকঘণ্টার মধ্যেই বিজেপি ছাড়লেন কৃ্ষ্ণ কল্যাণী।