November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

‘স্বচ্ছ ভারত’-এর দ্বিতীয় পর্যায়ের সূচনা করলেন প্রধানমন্ত্রী

 ‘স্বচ্ছ ভারত’-এর দ্বিতীয় পর্যায়ের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন,  ‘আবর্জনামুক্ত শহর গড়াই লক্ষ্য।  সাফাইকর্মীরা এই অভিযানের মহানায়ক। আমাদের সরকার শহরের উন্নয়নে ৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। আজ ভারত প্রতিদিন ১লক্ষ টন বর্জ্য প্রক্রিয়াকরণ করছে। কিন্তু আমাদের এই কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।  দেশের প্রতিটি শহরে বর্জ্য পদার্থকে কাজে লাগানোর জন্য আধুনিকতম ব্যবস্থা নিতে হবে।শহরের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।  এই আধুনিক প্রযুক্তি দূষণ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়’।তিনি বলেছেন, ‘আমি দেশের প্রতিটি রাজ্য সরকারকে এ বিষয়ে সচেতন হতে বলেছি। শহরগুলিতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সংখ্যা বাড়াতে হবে। এতে মানুষ পরিশুদ্ধ পানীয় জল পাবে।এর ফলে নদীগুলিও দূষণমুক্ত হবে।’ প্রধানমন্ত্রী বলেছেন, স্বচ্ছ ভারত  মিশন ও মিশন অম্রুতের পরবর্তী পর্যায় বাবা সাহেব অম্বেডকরের স্বপ্ন পূরণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাবা সাহেব বৈষম্য দূর করার মাধ্যম হিসেবে শহরাঞ্চলের উন্নয়নের কথাও বলেছিলেন।