November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

সমস্ত রকম বাজির ওপর নিষেধাজ্ঞা নয়, জানাল শীর্ষ আদালত

কলকাতা হাইকোর্ট আজ সমস্ত রকম বাজি ফাটানো বা বিক্রি করার ওপর নিষেধাজ্ঞা জারি করার পর আবার সুপ্রিম কোর্ট জানাল যে, সমস্ত রকম বাজির ওপর নিষেধাজ্ঞা নয়। পিটিআই সূত্রে জানা গেছে, শুধুমাত্র বেরিয়াম সমৃদ্ধ বাজিকেই নিষিদ্ধ বলে ঘোষণা করেছে উচ্চ আদালত।শুক্রবার বিচারপতি এম আর শাহ এবং বিচারপতি এ এস বোপান্নার ডিভিশন বেঞ্চ জানিযেছে, সংবিধানের ২১ নম্বর ধারার আওতায় কারও সুস্বাস্থ্যের অধিকারে হস্তক্ষেপ করা যায় না। প্রবীণ নাগরিক, শিশু-সহ অপরজনের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না কাউকে। তবে শীর্ষ আদালত বলেছে, ‘এটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে বাজি ব্যবহারের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা নেই। শুধুমাত্র সেইসব বাজি নিষিদ্ধ করা হচ্ছে (বেরিয়াম সমৃদ্ধ বাজি), যা নাগরিকদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আরও স্পষ্টভাবে প্রবীণ নাগরিক এবং শিশুদের (ক্ষেত্রে ক্ষতিকারক)।’ সেইসঙ্গে সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে আদালত নির্দেশ দিয়ছে, বাজির উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাতে যদি কোনও গাফিলতি থাকে, তাহলে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে। বাজি তৈরি, ব্যবহার এবং বিক্রি শীর্ষ আদালতের রায়ের বিষয়ে মানুষ যাতে সচেতন হন, সেজন্য বিজ্ঞাপন দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শুক্রবারই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে এবার কালীপুজোতে সব ধরনের বাজির পোড়ানো নিষিদ্ধ থাকবে। সেইসঙ্গে ছটপুজো, জগদ্বাত্রী পুজো-সহ চলতি বছরের সব উৎসবে বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।