দীর্ঘ ১১ মাস পর হরিয়ানা-দিল্লির টিকরি এবং উত্তরপ্রদেশ-দিল্লির গাজিপুর সীমানা থেকে ব্যারিকেড সরাতে শুরু করল দিল্লি পুলিশ। রাস্তা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে কংক্রিটের দেওয়াল, কাঁটাতারের বেড়া এবং রাস্তায় পোঁতা লোহার গজাল।দিল্লি পুলিশের এক কর্তা এদিন জানিয়েছেন, “গতকাল থেকে দিল্লি পুলিশ জেসিবি মেশিন দিয়ে কংক্রিটের ব্যারিকেড সরানোর কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে, আগামী দু-তিন দিনের মধ্যেই টিকরি এবং গাজিপুর সীমানা থেকে সমস্ত ব্যারিকেড সরিয়ে নিয়ে রাস্তা খুলে দেওয়া হবে।”
দীর্ঘ ১১ মাস পর সুপ্রিম কোর্টের নির্দেশে টিকরি-গাজিপুর সীমানা থেকে ব্যারিকেড সরাতে শুরু করল দিল্লি পুলিশ

