November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

বাংলার মতো গোয়াতেও চালু হবে ‘দুয়ারে সরকার’, আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের

গোয়া সফরের দ্বিতীয় দিনে চুরান্ত ব্যস্ত বংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন একের পর এক দলীয় কর্মসূচিতে অংশ নিলেন তিনি। ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভা এবার পাখির চোখ তৃণমূলের। শুক্রবার সন্ধ্যায় তিনি গোয়ার নাগরিক সমাজের সঙ্গে বৈঠক করলেন। বৈঠকে ছিলেন পশ্চিমাঞ্চলের ওই রাজ্যে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। সেখানে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, গোয়ায় বারবার আসব। আমি বহিরাগত নই। যেখানে খুশি সেখানে যেতে পারি। আমরা মানবতায় বিশ্বাসী। পাশাপাশি বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, বিভাজনের রাজনীতি করছে বিজেপি। দিল্লির দাদাগিরি মেনে নেবে না গোয়া। ২০২২ সালে বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবে গোয়ার মানুষ। এছাড়া তিনি গোয়ার মানুষদের আশ্বাস দেন, গোয়ায় তৃণমূল কংগ্রেস

ক্ষমতায় এলে বাংলার মতো ওই রাজ্যেও ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালু করবেন তিনি। এদিন সদ্য তৃণমূলে যোগ দেওয়া লিয়েন্ডার পেজকে পাশে নিয়ে গোয়ায় নাগরিক সমাজের সঙ্গে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন বিশিষ্টদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন সবিস্তারে। তিনি বলেন, ‘বাংলায় বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। বাংলায় ২ লক্ষ শিল্পীকে আর্থিক সাহায্য করা হয়।বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছে। মহিলাদের উন্নতিতে কাজ করে চলেছে বাংলার সরকার’। এরপরই তিনি বলেন, ‘বাংলার মতো গোয়াতেও বিনামূল্যে স্বাস্থ্য-শিক্ষা প্রকল্প চালু করবে তৃণমূল সরকার’। গোয়া নিয়ে যে তৃণমূল কংগ্রেস যথেষ্ট আগ্রহী সেটা বোঝাতে মমতা বলেন, যা বলব, সেটা করে দেখাব, এটাই নীতি হওয়া উচিত রাজনীতিকদের। গোয়ায় এসে খুব ভাল লাগল। আবারও আসব।