November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
কলকাতা

আগামী সপ্তাহ থেকেই স্বাভাবিক হচ্ছে মেট্রো

আগামী সপ্তাহ থেকে সাত দিনই চলবে কলকাতা মেট্রো। বর্তমানে সোম থেকে শুক্রবার সপ্তাহে পাঁচদিন নর্থ-সাউথ করিডরে মেট্রো চলে। শনি ও রবিবার কেবল অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের নিয়ে স্টাফ স্পেশাল হিসেবে হাতে গোনা কিছু রেক চলে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। শুক্রবারই নবান্নের তরফে লোকাল চালানোর সবুজ সংকেত দেওয়া হয়েছে। তারপরই শনি-রবিবারও মেট্রো পরিষেবা স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রাক-করোনা পর্বে স্বাভাবিক দিনে মোট ২৮৮টি পরিষেবা চলত। যদিও সেই সময়ে স্মার্ট কার্ডের পাশাপাশি টোকেন ইস্যু করা হত। বর্তমানে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে এবং ভিড় নিয়ন্ত্রণে টোকেন ইস্যু বন্ধ রেখেছে মেট্রো কর্তৃপক্ষ। কেবল স্মার্ট কার্ডের মাধ্যমেই যাতায়াত করতে পারছেন সাধারণ যাত্রীরা। এই মুহূর্তে নর্থ-সাউথ করিডরে সারাদিনে ২৬৬টি মেট্রো পরিষেবা চালু রয়েছে। আগামী সপ্তাহ থেকে সেই সংখ্যাও বৃদ্ধি হতে চলেছে।  এ প্রসঙ্গে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশি বলেন, নবান্নের তরফে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তাতে মেট্রো নিয়ে আলাদা করে কিছু বলা হয়নি। তবে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে আমরা শনি-রবিবার পরিষেবা চালুর কথা বিবেচনা করছি। আশা করি, রাজ্য সরকারের আপত্তি থাকবে না। কারণ, শনি ও রবিবার যাত্রী সংখ্যা অপেক্ষাকৃত কম থাকে। তাই আগামীদিনে সপ্তাহ থেকে সাতদিনই মেট্রো চলাচল করবে বলে আশাবাদী সংস্থার শীর্ষ এই কর্তা। পাশাপাশি পরিষেবা বৃদ্ধির বিষয়ে মনোজ যোশি বলেন, যাত্রী সংখ্যার উপর আমরা ধারাবাহিক নজরদারি চালাচ্ছি। প্রয়োজন হলে পরিষেবার সংখ্যাও বৃদ্ধি করা হবে। সবমিলিয়ে আগামীদিনে কলকাতা মেট্রো স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।