করোনায় প্রয়াত বলিউড ও টেলিভিশনের বর্ষীয়ান অভিনেতা ইউসুফ হোসেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। বহু হিন্দি ছবিতে তাঁকে দেখা গেলেও দর্শক তাঁকে মনে রেখেছেন ‘ধুম ২’, ‘বিবাহ’, ‘দিল চাহতা হ্যায়’ এর মতো সব ব্লকব্লাস্টার ছবিতে অভিনয় করার সুবাদে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন সোশ্যাল মিডিয়ায় পরিচালক হনসল মেহতা এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত বলি-অভিনেতা মনোজ বাজপেয়ীও। অভিনেতা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর ‘ইউসুফ সাহাব’ এর উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
করোনায় প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা ইউসুফ হোসেন
