November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
বিদেশ

ভারতে টিকাকরণে নরেন্দ্র মোদির ভূমিকা প্রশংসিত ইউরোপে

ভারতে করোনা ভ্যাকসিনের গতি বিশ্বের অন্য দেশগুলির দৃষ্টি আকর্ষণ করেছে ৷ এর সাফল্যে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি তো বটেই, এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন-এর অন্তর্ভুক্ত দেশগুলির নেতারা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ এমনটাই জানিয়েছেন বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ৷ তিনি বলেন, “আমাদের দেশে ভ্যাকসিনের ডোজ়ের সংখ্যা এবং যত শতাংশ নাগরিক ভ্যাকসিনের প্রথম ডোজ় নিয়েছেন, এই দুটো বিষয়ে ইতালির প্রধানমন্ত্রী-সহ বাকি ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ৷” বিদেশ সচিব মনে করিয়ে দেন, ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী ৷ গতকাল প্রধানমন্ত্রীর ইতালি সফরের প্রথম দিনের বৈঠকে ‘ইন্ডিয়া ইইউ সামিট’-এর রোডম্যাপ গ্রহণ করেছেন উপস্থিত ইইউ নেতা এবং ভারতের প্রধানমন্ত্রী ৷ এছাড়া ভারত ও ইউরোপিয়ান ইউনিয়ন-ভুক্ত দেশগুলির মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত সম্পর্ক, ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে ৷ সাম্প্রতিক কোভিড অতিমারি, জলবায়ু পরিবর্তন এবং আঞ্চলিক উন্নয়ন, বিশ্বের অন্য সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে কথা হয় ৷ তবে প্রধানমন্ত্রী মোদি জলবায়ু পরিবর্তনে ভারতের দৃষ্টিভঙ্গি, আফগানিস্তান আর ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে গুরুত্ব দিয়েছেন ৷