জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারে বসেই সাজাপ্রাপ্ত বন্দিরা করছিলেন গাঁজা সেবন! গাঁজার পেকেট সহ কারারক্ষীকে হাতেনাতে পাকড়াও করল পুলিস। কারারক্ষীর টুপির ভিতর থেকে বাজেয়াপ্ত হল ১০ প্যাকেট গাঁজা। জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ মফিজুদ্দিন। জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের কারারক্ষী হিসেবে বন্দিদের উপর নজরদারি ও নিয়মরক্ষার দায়িত্বে ছিল সে। তাহলে? অভিযোগ, সংশোধনাগারের ভিতরে সাজাপ্রাপ্ত বন্দিদের হাতে গাঁজা পৌঁছে দিত মফিজুদ্দিন। বিনিময়ে মোটা টাকাও নিত সে। গোপন সূত্রে খবর পেয়ে সতর্ক হয়ে যায় সংশোধনাগার কর্তৃপক্ষ। এদিন সকালে গেটে তল্লাশি সময়ে মফিজুদ্দিনকে হাতেনাতে ধরে ফেলেন সংশোধনাগারের কর্মীরাই। তাঁর টুপি থেকে উদ্ধার হয় ১০ প্যাকেট গাঁজা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কোতুয়ালি থানায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।
জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারে গাঁজা পাচার, গ্রেফতার কারারক্ষী
