বাংলায় তৃণমূল কংগ্রেসের সাফল্যকে জাতীয়স্তরে ছড়িয়ে দিয়ে নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই লক্ষ্যে তাঁর ‘ফার্স্ট ডেস্টিনেশন’ গোয়া ৷ বৃহস্পতিবার সন্ধ্য়া থেকে ওই রাজ্যে তাঁর একাধিক কর্মসূচির মাধ্যমে সেটাই বারবার বোঝানোর চেষ্টা করেছেন তৃণমূল নেত্রী ৷ মমতা নিজে জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে কেউ জোট করতে চাইলে তাদের স্বাগত জানানো হবে ৷ তবে গোয়ার একাধিক রাজনৈতিক নেতা তৃণমূলকে সামনে রেখে গোয়ায় তৃতীয় ফ্রন্ট গড়তে আগ্রহী। এই বার্তা মমতার সঙ্গে দেখা করে তাঁরা জানিয়েওছেন বলে খবর ৷ তবে গোয়ায় কি তৃণমূল বিজেপির বিরুদ্ধে একাই লড়াই করবে নাকি নাকি জোট করবে, তা এখনও জানা যায়নি।

