গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৮৩০। নতুন করে করোনায় দেশজুড়ে ৪৪৬ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৫৮ হাজার ১৮৬। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৪ হাজার ৬৬৭। দেশে এই সময়ে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৫৯ হাজার ২৭২। দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৪৬ হাজার ১৫৭। অন্যদিকে সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৭৩ হাজার ৩০০। এখনও পর্যন্ত দেশজুড়ে টিকাকরণ হয়েছে মোট ১০৬ কোটি ১৪ লক্ষ ৪০ হাজার ৩৩৫ জনের।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১২ হাজার ৮৩০
