November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
জেলা

খড়দায় আক্রান্ত প্রয়াত তৃণমূল বিধায়ক কাজল সিনহার ছেলে, কাঠগড়ায় বিজেপি প্রার্থী

 রবিবার উপনির্বাচনে দফায়-দফায় উত্তপ্ত খড়দায় আক্রান্ত প্রয়াত বিধায়ক কাজল সিনহার ছেলে আর্যদ্বীপ সিনহা । এই ঘটনায় বিজেপি প্রার্থী জয় সাহার নিরাপত্তারক্ষীদের দিকে অভিযোগের আঙুল তৃণমূল নেতৃত্বের । ঘটনায় আহত কাজল সিনহার ছেলেকে দেখতে নার্সিংহোমে আসেন সাংসদ সৌগত রায়, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রথীন ঘোষ, বিধায়ক সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী, নির্মল ঘোষ । দমদমের সাংসদ সৌগত রায়ের অভিযোগ, “বিজেপি প্রার্থী জয় সাহা কাজল সিনহার ছেলে-সহ স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মীকে ‘বাংলাদেশী’ বলে চ্যালেঞ্জ করেন । জয় সাহার প্ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তাঁদের মারধরও করে । ঘটনায় কাজল সিনহার ছেলে-সহ আরও তিনজন আহত হয় । আর্যদ্বীপের আঘাত বেশ গুরুতর । তাঁর সিটি স্ক্যান করা হয়েছে, চিকিৎসা চলছে । এই ঘটনার তীব্র নিন্দা করছি আমরা ।”তিনি আরও বলেন, বিজেপির মধ্যে এমন কিছু লোক আছে যারা পাশবিক । আমরা পুলিশকে বলেছি ঘটনার মামলা শুরু করতে । ঘটনার পরিপ্রেক্ষিতে খড়দার বিজেপি প্রার্থী জয় সাহাকে ‘ক্রিমিনাল’ বলতেও দ্বিধাবোধ করেননি সৌগত রায় ৷ ব্যারাকপুর মহকুমার পর্যবেক্ষক পার্থ ভৌমিক অভিযোগের সুরে বলেন, কাজল সিনহার ছেলে সবে মাত্র মাধ্যমিক পাস করেছে । ওর এখনও ভোটাধিকার হয়নি । কাজল সিনহার ছেলে-সহ আরও 3 জনকে ‘বাংলাদেশী ভোটার’ বলে চিহ্নিত করে তাদের মারতে শুরু করে জয় সাহা এবং তার নিরাপত্তারক্ষীরা । ঘটনায় কাজল সিনহার ছেলে-সহ বেশ কয়েকজন আহত হয় । প্রত্যেকের বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা চলছে । কাজল সিনহার ছেলের সিটিস্ক্যান ও এক্স-রে হচ্ছে । আমরা গোটা ঘটনার তীব্র নিন্দা করছি ।