অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় । রবীন্দ্র ভবনের সামনে মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হাত থেকে পতাকা তুলে নিলেন রাজীব। তৃণমূলের ফিরে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করলেন রাজীব ৷ কেন্দ্র এবং রাজ্যের একই সরকার (যা প্রচলিত কথায় ডবল ইঞ্জিন সরকার নামে পরিচিত) রয়েছে ত্রিপুরায়, সেই সরকার থেকেও ত্রিপুরার কোনও উন্নতি হয়নি বলেও এ দিন দাবি করেন রাজীব ৷ অন্য দিকে, বাংলায় কন্যাশ্রী, যুবশ্রীর মতো প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে উন্নয়নের কাজ করেছেন, তার প্রশংসা করে রাজীবের বক্তব্য, “ আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতে ভুল করেছি ৷ আমি ভুল করেছি ৷ আমি অনুতপ্ত ৷ আজ ভুল স্বীকার করছি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনও ভাবেই উন্নয়ন সম্ভব নয় ৷” এদিন রাজীব বলেন, “আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি ভুল করেছিলাম স্বীকার করছি। অভিমানে জেদের বশে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল। আমায় মমতা বন্দোপাধ্যায় বারণ করেছিলেন। আমাকে অভিষেক ৩০ মিনিট বুঝিয়েছিলেন। আমি অনুতপ্ত। আমি ভুল করেছি। সেদিন কথা শুনলে আজ দিশাহীন হতাম না।” চোখের জলে তৃণমূল ছেড়ে ছিলেন তিনি তৃণমূল নেত্রীর সঙ্গে নিয়ে। কিন্তু সুরটা কাটতে থাকে অল্প সময়ের মধ্যেই। ভোটে বড় ব্যবধানে পর্যুদস্ত পর্যুদস্ত হন রাজীব। তারপর থেকেই লক্ষ্য করা যাচ্ছিল তাঁর মনবদল। বিজেপিতে তিনি ছিলেন নামেই, কোনও মিটিংয়ে তাকে দেখা যেত না। বরং অন্ধ মমতা বিরোধিতার বিরুদ্ধাচারণ করে পোস্ট দিতে দেখা যায় রাজীবকে। ঘনঘন রাজিব যোগাযোগ রাখছিলেন তৃণমূল নেতাদের সঙ্গেও। কিন্তু রাজীবকে কি ঘরে ফেরানো আদৌ সম্ভব হবে, যেখানে তৃণমূলের নেতাকর্মীরা অনেকেই সরাসরি রাজীব বিরোধী, প্রশ্নটা ছিল। অবশেষে স্ট্র্যাটেজিতে কিস্তিমাত করল তৃণমূল। রাজীবকে তৃণমূল দলে নিল ত্রিপুরায়।
বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্যায়
