November 23, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

নাগাল্যান্ডে আরও ছয়মাস বাড়ল বিতর্কিত আফস্পার মেয়াদ

বাড়ানো হল বিতর্কিত আফস্পার সময়সীমা ৷ বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রক ঘোষণা করেছে, নাগাল্যান্ড এখনও ‘অশান্ত’ ৷ তাই আজ থেকে আগামী ৬ মাসের জন্য সেখানে কার্যকর থাকবে আফস্পা বা আর্মড ফোর্সেস (স্পেশ্যাল পাওয়ার) অ্যাক্ট৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আজ একটি গেজেট নোটিফিকেশনে জানিয়েছে, নাগাল্যান্ড রাজ্য এমন একটা অস্থির আর বিপজ্জনক অবস্থায় রয়েছে যে সমাজকে রক্ষা করতে সেখানে সেনাবাহিনী দরকার ৷ কেন্দ্রীয় সরকার সমগ্র নাগাল্যান্ড রাজ্যকে ‘অশান্ত এলাকা’ হিসেবে ঘোষণা করছে ৷ তাই ৩০ ডিসেম্বর, ২০২১ থেকে ৩ নম্বর ধারার  আর্মড ফোর্সেস (স্পেশ্যাল পাওয়ার) অ্যাক্ট, 1958-এর মেয়াদ বৃদ্ধি করা হল ৷ এই নোটিফিকেশনটি প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব পীষূষ গোয়েল৷  উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর নাগাল্যান্ডের মন জেলায়  অসম রাইফেলসের অতর্কিত আক্রমণে মারা যান ১৩জন নিরীহ নাগরিক ৷ আহত হন ১১ জন ৷ এরপর ফের বিতর্ক তৈরি হয় আফস্পা নিয়ে ৷ মুখ্যমন্ত্রী নেইফিউ রিও এই আইন প্রত্যাহারের কথা জানান কেন্দ্রীয় সরকারকে ৷ ২০ ডিসেম্বর নাগাল্যান্ডের বিধানসভায় সর্বসম্মতিক্রমে এই আইন প্রত্যাহার নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ৷