November 20, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহ
দেশ

‘ফেনগাল’-এর জেরে একটানা ভারী বৃষ্টি, ভূমিধসে চাপা পড়ল একই পরিবারের ৭ জন

ঘূর্ণিঝড় ‘ফেনগাল’ দূরে সরলেও একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ুর একাধিক গ্রাম। গভীর রাতে ভারী বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধসে চাপা পড়লেন এক পরিবারের সাতজন সদস্য। ধসে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে একাধিক বাড়ি। সূত্রের খবর, রবিবার রাতে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুবন্নামলইতে। একটানা তুমুল বৃষ্টির জেরে ধস নামে পাহাড়ি এলাকায়। ধসে পড়ে পরপর তিনটি বাড়ি। পালানোর সুযোগ পাননি অনেকেই। ঘুমের মধ্যেই ধসে চাপা পড়েন এক পরিবারের সাতজন। তাঁদের মধ্যে পাঁচজন শিশু। এখনও পর্যন্ত তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। প্রশাসন সূত্রে খবর, গতকাল রাত থেকেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় উদ্ধারকারী দল উদ্ধারকাজ শুরু করে। কিন্তু ভারী বৃষ্টিতে আবারও ধস নামার আশঙ্কায় কিছুক্ষণ উদ্ধারকাজ বন্ধ ছিল। ভোর থেকে আবারও উদ্ধারে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও পর্যন্ত নিখোঁজ সাতজনকে উদ্ধার করা যায়নি।