November 21, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
কলকাতা

ছাড়পত্র দিল না রাজ্য সরকার, দিল্লি গেলেন না আলাপন বন্দ্যোপাধ্যায়

দিল্লি গেলেন না মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । কেন্দ্রের তরফ থেকে তাঁকে আজ দশটায় নর্থ ব্লকে গিয়ে রিপোর্টিং করতে বলা হয়েছিল । কিন্তু, দিল্লি যাওয়ার উদ্দেশে রওনা দেননি তিনি । রাজ্য সরকারের তরফে তাঁকে ছাড়া হচ্ছে না । সম্ভবত আজই রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে, কেন আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়া হল না। নিয়ম অনুসারে কেন্দ্রীয় সরকার ডেপুটেশনে ডাকলেও রাজ্য যদি অফিসারকে না ছাড়ে, তাহলে তিনি দিল্লি গিয়ে চাকরিতে যোগ দিতে পারেন না । কেন্দ্রীয় নির্দেশ অবমাননার কারণে তাঁর শাস্তির বিষয় নিয়ে ভিন্নমত রয়েছে প্রাক্তন আমলাদের মধ্যে । কেউ মনে করছেন, দিল্লি না যাওয়ার কারণে শাস্তির মুখে পড়তে পারেন তিনি । আবার অনেকেই বলছেন, যেহেতু রাজ্য সরকার তাঁকে ছাড়ছে না সেক্ষেত্রে কেন্দ্র কোনও পদক্ষেপ করতে পারবে না। কেন্দ্রের এই পদক্ষেপকে ‘প্রতিহিংসামূলক’ বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূলও এই সিদ্ধান্তের বিরোধিতা করে তোপ দেগেছে মোদি-শাহের নেতৃত্বাধীন কেন্দ্রের সরকারকে । কংগ্রেসের তরফেও বিবৃতি দিয়ে এই নির্দেশের সমালোচনা করা হয়েছে । এই নির্দেশ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ধ্বংস করার চেষ্টা বলে মনে করেন এআইসিসি-র শীর্ষ নেতৃত্ব ।