রাত পোহালেই শুরু মাধ্যমিক পরীক্ষা৷ সোমবার ২ ফেব্রুয়ারি জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী৷ পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত৷ প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত। পরীক্ষায় বসার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েই ব্যস্ত পরীক্ষার্থীরা৷ তবে প্রস্তুতির মাঝেই মনে রাখা দরকার পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ […]
Day: February 1, 2026
ভর সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় দুষ্কৃতী তাণ্ডব, পড়ল বোমা, চলল গুলি, আহত ২
খাস কলকাতায় বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ। পিকনিককে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ কলকাতার গোলপার্ক এলাকা। কাঁকুলিয়া রোডে গুলি-বোমা-ধারাল অস্ত্র নিয়ে দুষ্কৃতী হামলা। চলে ইটবৃষ্টিও। এই ঘটনায় আহত হয়েছেন ২ জন। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা একাধিক বাইক-স্কুটার ভাঙচুর চালায়। এমনকী পুলিশের গাড়িতেও হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় তৃণমূল কাউন্সিলর। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার […]
কমিশনের সঙ্গে বৈঠকের আগেই জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে মামলা দায়ের মুখ্যমন্ত্রীর
ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জানা গিয়েছে বিশেষ নিবিড় সংশোধনের (SIR) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত সোমবার দিল্লিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই মামলা দায়ের করার বিষয়টি প্রকাশ্যে এসেছে। রাজ্যের প্রশাসনিক প্রধান […]
Budget 2026 : ‘দিশাহীন, মিথ্যের পাহাড় এই বাজেট!’ বাংলার ‘বঞ্চনা’ নিয়ে গর্জে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়
নির্মলা সীতারমণের ১ ঘণ্টা ২৫ মিনিটের কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বঞ্চনার অভিযোগ তুলে মমতা বলেন, ‘এই বাজেট দিশাহীন, ভিশন লেস, সবার বিরোধী এই বাজেট। মিথ্যের পাহাড় এই বাজেটে। শেয়ার বাজারেও বড়সড় পতন হয়েছে।’ মমতার দাবি, ‘বাংলায় কথা আছে, চোরের মায়ের বড় গলা। ফ্রেট করিডরের কথা বলছে, সেটা ২০০৯-এর রেল বাজেটে আমি […]
Budget 2026 : ভবিষ্যৎমুখী বাজেট, বিকশিত ভারত নির্মাণের দিশা দেখিয়েছে এই বাজেট, নির্মলার ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রী মোদির
কেন্দ্রীয় বাজেটকে ঐতিহাসিক অ্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 140 কোটি নাগরিকের আকাঙ্খা পূরণ হবে বলে দাবি করে রবিবার তিনি জানান, বিকশিত ভারত নির্মাণ কীভাবে হবে, সেই দিশা রয়েছে এই বাজেটে ৷ সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য বাজেটে অপার সম্ভাবনা আছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ যুবক থেকে শুরু করে নরীদের আশা পূরণ করতেও সক্ষম […]
Budget 2026 : ‘ফেসলেস, বেসলেস এবং ভিশনলেস বাজেট’, বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের
এদিকে, রবিবার দুপুরে বাজেট অধিবেশন শেষ হতেই এই বাজেটকে ‘দিশাহীন’ ও ‘ভিত্তিহীন’ বলে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনে হারের জ্বালা মেটাতে এবং বাংলা দখল করতে না-পারার আক্রোশে রাজ্যের মানুষকে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্র । শুধু মৌখিক অভিযোগেই থেমে থাকেননি ডায়মন্ড হারবারের সাংসদ তথা লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ৷ […]
Budget 2026 : কোন কোন জিনিসের দাম বাড়ছে? সস্তা হচ্ছে কী কী?
রবিবার নবম বাজেটে পেশ করেছেন নির্মলা। ৮৫ মিনিটের বাজেটে বেশ কিছু বড় ঘোষণা করেছেন। তবে কোন কোন জিনিস সস্তা হলো, আর দাম বাড়ল কোন কোন পণ্যের, সেই দিকেই নজর ছিল সাধারণ মানুষের। সস্তা হচ্ছে:১৭টি জীবনদায়ী ওষুধ (ডায়াবেটিস ও ক্যানসারের ওষুধ-সহ)স্মার্টফোন, মোবাইলের যন্ত্রাংশইলেকট্রনিক গাড়ির ব্যাটারিচামড়ার ব্যাগজুতোসি ফুডখেলার সামগ্রীবিদেশ ভ্রমণসিএনজিসোলার প্যানেলমাইক্রোওয়েভবিমানের যন্ত্রাংশবিড়িশাড়ি দামি হচ্ছে:সিগারেটমদতামাকজাত পণ্যনির্দিষ্ট কিছু খনিজ […]
Budget 2026 : আর্থিক ক্ষতিপূরণে আর দিতে হবে না আয়কর, ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন
আর্থিক ক্ষতিপূরণে আর দিতে হবে না আয়কর। বড় ঘোষণা নির্মলা সীতারমণের। শুধু তাই নয়, আইটি রিটার্ন জমা দেওয়ার সময়সীমাও বাড়ল। এবার স্বল্প জরিমানায় ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন রিভাইজ করা যাবে। আগে ডেডলাইন ছিল ৩১ ডিসেম্বর। কর ফাঁকি দিলে আর জেল হবে না। ১০০% ফাইন দিতে হবে। ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন। […]
কন্যার পরে যমজ সন্তান রাম চরণ ও উপাসনার
সুখবর অভিনেতা রামচরণ ও উপাসনা কামিনেনি কোনিডেলার পরিবারে। মাসকয়েক আগেই জানা গিয়েছিল দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে চলেছেন তাঁরা। বিয়ের দশ বছরের মাথায় কন্যা সন্তান এসেছিল তাঁদের ঘরে। এ বার ফের সুখবর দিলেন দম্পতি। কন্যার পরে এ বার যমজ সন্তান অর্থাৎ এক পুত্র ও কন্যা সন্তানের বাবা-মা হলেন রামচরণ ও উপাসনা। সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করেছেন […]
Budget 2026 : বাজেটে প্রাধান্য ক্রীড়াক্ষেত্রকে, আগামী ১০ বছরের জন্য ‘খেলো ইন্ডিয়া মিশন’-এর ঘোষণা অর্থমন্ত্রীর
রবিবার ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানেই স্পোর্টস সেক্টরকে ঢেলে সাজানোর কথা জানালেন তিনি। আগামী এক দশকে ভারতের ক্রীড়াক্ষেত্রে আমূল পরিবর্তন আনার জন্য ঘোষণা করলেন ‘খেলো ইন্ডিয়া মিশন’-এর কথা। ক্রিকেট, ফুটবল, দাবায় বিশ্বমঞ্চে নজর কাড়লেও ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট এখনও সে ভাবে জনপ্রিয় নয় দেশে। উপযুক্ত পরিকাঠামোর অভাব থেকে ডোপিং, […]











