কলকাতা রাজনীতি

রাজ্য কমিটির পর স্থান নেই জেলা ইনচার্জের তালিকাতেও, ‘ব্রাত্য’ শুভেন্দু ঘনিষ্ঠ সজল-কৌস্তভ-শঙ্কুরা

বঙ্গ বিজেপির ৪৩টি সাংগঠনিক জেলার ইনচার্জদের নাম ঘোষণা করা হল। নয়া জেলা ইনচার্জদের তালিকাতেও স্থান পেলেন না দলে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত কৌস্তভ বাগচী, সজল ঘোষ ও শঙ্কুদেব পণ্ডা কিংবা তরুণজ্যোতি তেওয়ারিরা। বুধবার ঘোষিত তালিকায় দেখা যাচ্ছে জেলা ইনচার্জদের তালিকায় মূলত প্রাধান্য পেয়েছে দলের পুরনো মুখেরা। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিয়া ও কোচবিহারের প্রাত্তন সাংসদ […]

কলকাতা বিনোদন রাজনীতি

রাজ্যের ‘উন্নয়নের পাঁচালি’ সঙ্গে নিয়ে বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়

এবার ‘উন্নয়নের পাঁচালি’। ভোটের আগে, তৃণমূলের মাস্টারস্ট্রোক এই ‘উন্নয়নের পাঁচালি’ই। নিজেদের জমানার উন্নয়নের খতিয়ান সাধারণের কাছে পৌঁছে দিচ্ছে রাজ্যের শাসক দল। বুধবার বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে ‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিনেতার বাড়িতে পৌঁছল তৃণমূল জমানার, ১৫ বছরের উন্নয়নের পাঁচালি। বিকেল সাড়ে চারটার কিছু আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় রওনা হন […]

কলকাতা রাজনীতি

প্রতি বুথে নিরাপত্তা-সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে হাইকোর্টে মামলা বঙ্গ বিজেপির সভাপতির

ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর (SIR) প্রক্রিয়া এখনও শেষ হয়নি৷ বিধানসভা ভোট কবে ঘোষণা হবে, তা নিয়ে এখনও কোনও খবর নেই৷ এই পরিস্থিতিতে রাজ্যের 83 হাজার পোলিং বুথের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে চিন্তিত বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য৷ তিনি চান এবারের বিধানসভা নির্বাচনে যেন রাজ্যের প্রতিটি বুথের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করা হয়৷ […]

কলকাতা রাজনীতি

১১০ দিনের ‘হোমটাস্ক’ দিয়ে ডিজিটাল যোদ্ধাদের ২০২৬-এর ভোটযুদ্ধে নামালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

 মাঠে-ময়দানে সভা, সমাবেশ, মিছিলের মাধ্যমে যেমন জবাব দেওয়া হচ্ছে, তেমনই সামাজিক মাধ্যমেও যুক্তিসহকারে তথ্য পেশ করতে হবে। আগামী ১১০ দিনের হোমটাস্ক দিয়ে ছাব্বিশের ভোটযুদ্ধে তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের নামালেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।  সোমবার কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে ডিজিটাল কনক্লেভ আয়োজন করেছিল তৃণমূল। ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’—শীর্ষক কর্মসূচি হয়েছিল। বিভিন্ন জেলা থেকে ১০ হাজার তৃণমূলের ডিজিটাল […]

কলকাতা রাজনীতি

প্রশান্ত কিশোরের বাড়িতে তল্লাশি নয় কেন? ২০২০ সালের মামলার ভিত্তিতে তদন্তে আইপ্যাকে ইডি হানা নিয়ে প্রশ্ন তৃণমূলের

২০২০ সালের ২৭ নভেম্বর কয়লা পাচার মামলার তদন্তে নামে ইডি কয়লা পাচার মামলায় অভিযান হলে, সেই সময় আইপ্যাকের দায়িত্বে থাকা প্রশান্ত কিশোরের বাড়িতে তল্লাশি নয় কেন? বৃহস্পতিবার আচমকা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযানের পরই প্রশ্ন তৃণমূলের। অমিত শাহ ইডিকে ব্যবহার করে দলের ডেটা চুরির চেষ্টা করেছে বলে অভিযোগ তুলে শুক্রবারও সরব তৃণমূল। তৃণমূল […]

কলকাতা রাজনীতি

গঙ্গাসাগর মেলার উদ্বোধনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, উঠল ইডি প্রসঙ্গ, বললেন আঘাত করলে প্রত্যাঘাত করবই

আজ, বৃহস্পতিবার বিকেলে আউট্রাম ঘাটের ট্রানজিট পয়েন্টে গঙ্গাসাগর মেলার শুভ উদ্বোধন এবং পরিষেবা প্রদান অনুষ্ঠানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান মঞ্চে তিনি বলেন, একাধিকবার দাবি জানানোর পরও কেন্দ্রীয় সরকার গঙ্গাসাগরের জন্য একটা টাকাও দেয়নি। জাতীয় মেলার তকমাও মেলেনি। পূণ্যার্থীদের বলব, সকলে সাবধানে যাবেন।  কেউ তাড়াহুড়ো করবেন না। কোনও প্ররোচনায় পা দেবেন না। আমরা গঙ্গাসাগর […]

জেলা রাজনীতি

মালদায় বিজেপি ও কংগ্রেসকে একযোগে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

 কলকাতায় যখন আইপ্যাক দপ্তরে ইডির হানা ও মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, তখন মালদার মাটিতে দাঁড়িয়ে সম্পূর্ণ ভিন্ন মেজাজে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার মালদায় সভায় ইডি বা আইপ্যাক প্রসঙ্গ সচেতনভাবেই এড়িয়ে গেলেন তৃণমূল নেতা। পরিবর্তে, তাঁর নিশানায় ছিল মূলত কংগ্রেস এবং বিজেপি। পরিযায়ী শ্রমিকদের ইস্যু সামনে রেখে মালদা উত্তরের […]

কলকাতা রাজনীতি

‘ওরা আমাদের দলের নথি নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, জনসমর্থ না পেয়ে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছে’, ইডিকে তীব্র আক্রমণ মমতার

 জনসমর্থ না পেয়ে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার বিজেপির? তদন্তের নামে প্রতিপক্ষের নথি হাতানোর চেষ্টা? বাংলায় দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা ভোট। তার ঠিক মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর কলকাতায় একাধিক অভিযান ঘিরে উঠে গেল এই প্রশ্ন। এনিয়ে কেন্দ্রকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তৃণমূলের নির্বাচনী রণকৌশলের নথি হাতিয়ে নেওয়ার চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি। […]

কলকাতা রাজনীতি

২ দিনের সফরে কলকাতায় আসছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা

 একাধিক কর্মসূচি নিয়ে এক দিনের সফরে বঙ্গে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। বৃহস্পতিবার একাধিক কর্মসূচি-বৈঠক সেরে দুই দিনের সফর শেষে ফিরে যাবেন বলে জানা গিয়েছে।পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই স্থানীয় নেতাদের কাছে বার্তা জারি করে স্পষ্টভা জানিয়েছে যে, এবার সুযোগ হাতছাড়া হলে বিজেপি সমস্যার সম্মুখীন হতে পারে। তৃণমূলকে […]

জেলা রাজনীতি

ভোটের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ‘ঘর ওয়াপসি’ মৌসম নূরের

বছরের শুরুতেই হাওয়া বদল ! তৃণমূল থেকে কংগ্রেসে ফিরলেন মৌসম নূর ৷ মালদার কংগ্রেস পরিবারের ঐতিহ্য বজায় রাখতে তিনি ও তাঁর তুতোভাই কোতওয়ালি পরিবারের আরেক সদস্য মালদা দক্ষিণের সাংসদ ইশা খান চৌধুরী একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তাই ঘাসফুল ছেড়ে হাত ধরলেন প্রয়াত কংগ্রেস নেতা গনিখান চৌধুরীর ভাগ্নি ৷ এদিকে রাজ্যসভায় তাঁর মেয়াদ ফুরচ্ছে […]