SIR প্রক্রিয়া ঘিরে নানাবিধ প্রশ্ন উঠেছে ৷ অভিযোগ, কাজের চাপে প্রাণও গিয়েছে একাধিক বিএলও-র ৷ ইতিমধ্যেই এসআইআর বন্ধ করার দাবি জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার আবারও পথে নামছেন তৃণমূল সুপ্রিমো ৷ মঙ্গলবার মতুয়া-গড় বঁনগায় মিছিল থেকে শুরু করে জনসভা করবেন তিনি ৷ বনগাঁ মহকুমায় তাঁর কর্মসূচি […]
জেলা
ঠাকুরবাড়িতে ভাঙন! আলাদা মতুয়া সংগঠন করলেন সুব্রত ঠাকুর
ঠাকুরবাড়ির অন্দরের দ্বন্দ্ব নতুন কিছু নয়, তা সে পারিবিক বিষয় হোক বা রাজনৈতিক ৷ মমতা ঠাকুরের সঙ্গে শান্তনু-সুব্রত ঠাকুরের দ্বন্দ্বে একাধিকবার তপ্ত হয়েছে ঠাকুরনগরের মতুয়া ধাম । তবে, সব ক্ষেত্রেই এক সঙ্গে দেখা গিয়েছে শান্তনু ও সুব্রতকে । সম্প্রতি দুই ভাইয়ের সেই সম্পর্কে যে চিড় ধরেছে তা ঠাকুরবাড়ির অন্দরে কান পাতলেই শোনা যেত । জল্পনা […]
দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল ছাত্রীর বন্ধুই ধর্ষক! ২০ দিনের মাথায় চার্জশিট পেশ করল পুলিশ
বেসরকারি আইকিউসিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তারি ছাত্রীর ধর্ষণের ঘটনায় 20 দিনের মাথায় চার্জশিট জমা করল পুলিশ ৷ এবার বিচার পর্ব দ্রুত শুরু হবে জানালেন সরকারি আইনজীবী বিভাস সরকার । গত 10 অক্টোবর রাতে দুর্গাপুরের আইকিউসিটি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় গ্রেফতার হয় বিজড়া এলাকার পাঁচ যুবক ৷ সঙ্গে […]
ল্যান্ডফলের পর শক্তিক্ষয় মন্থার, রাজ্যজুড়ে আজও চলবে বৃষ্টি
অন্ধ্রপ্রদেশের উপকূলে মঙ্গলবার সন্ধ্যায় ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘মন্থা’ আছড়ে পড়েছে। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, এই প্রবল ঘূর্ণিঝড়ের ভূমিতে আছড়ে পড়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সম্পূর্ণভাবে অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে আরও তিন থেকে চার ঘণ্টা সময় লাগবে। সোমবার থেকেই উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ বাতাসের গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার […]
SIR নিয়ে আতঙ্কের কিছু নেই, প্রত্যেক ভোটারের আলাদা কিউআর কোড, ১০০ শতাংশ স্বচ্ছ ভোটার তালিকা তৈরির বার্তা কমিশনের
এসআইআর (SIR) নিয়ে আতঙ্কের কিছু নেই। মঙ্গলবার সর্বদলীয় বৈঠক শেষে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে এই বার্তাই দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি জানান, এটা (এসআইআর) প্রথম হচ্ছে না, এটা একটা সরকারি কর্মসূচি। এর আগেও বেশ কয়েকবার এসআইআর হয়েছে। প্রথমবার এসআইআর হচ্ছে না। আশঙ্কার কিছু নেই।’ এদিন তিনি বলেন, ‘আমরা এমন ভোটার তালিকা তৈরি করব, […]
অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘূর্ণিঝড় মান্থার ল্যান্ডফলের আগেই বাংলায় শুরু মুষলধারে বৃষ্টি
ঘূর্ণিঝড় মান্থার প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকাগুলিতে। মঙ্গলবার দুপুর থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে উপকূল তীরবর্তী এলাকায়। শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঝোড়ো হাওয়ার দাপট। আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি উত্তাল হয়ে গিয়েছে বঙ্গোপসাগর। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। আর তাই আগেভাগেই মৎস্য দপ্তরের পক্ষ […]
এসআইআর ঘোষণার পরেই এনআরসি আতঙ্কে আত্মহত্যা, কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর
রাজ্যে ফের এনআরসি আতঙ্কে মৃত্যু। এই ঘটনায় ফের কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার পানিহাটি এলাকায় ঘটে গিয়েছে এই মর্মান্তিক ঘটনা। জানা গিয়েছে, মহাজ্যোতি নগরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৫৭ বছর বয়সি প্রদীপ কর আত্মহত্যা করেছেন। তাঁর রেখে যাওয়া সুইসাইড নোটে লেখা রয়েছে ‘আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি।’ ঘটনাটি প্রকাশ্যে আসতেই […]
ঘরে ঢুকে রোগীর মেয়ের শ্লীলতাহানি, বর্ধমান মেডিক্যালে গ্রেফতার ওয়ার্ডবয়
হাসপাতাল চত্বরে রোগীর মেয়ের শ্লীলতাহানির অভিযোগ ৷ ওয়ার্ডবয়কে গ্রেফতার করল বর্ধমান মহিলা থানার পুলিশ ৷ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের এই ঘটনায় আরেকবার প্রশ্নের মুখে প্রশাসনের নিরাপত্তাব্যবস্থা ৷ খোদ হাসপাতাল চত্বরে এমন ঘটনায় অবাক সকলে ৷ ধৃত ওই ওয়ার্ডবয়কে সোমবার বর্ধমান আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এক […]
Cyclone Montha: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মন্থা, আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশ উপকূলে ল্যান্ডফল, বঙ্গেও ভারী বৃষ্টি সম্ভাবনা
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মন্থা । মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের উপকূলে 110 কিমি বেগে আছড়ে পড়বে এটি ৷ এর প্রভাবে অন্ধ্র এবং ওড়িশার উপকূলে বিরাট ক্ষতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা ৷ তবে বাদ যাবে না বাংলাও ৷ ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ সেই সঙ্গে 30 অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার […]
রাজ্যে এসআইআর আবহে জেলাশাসক-আমলা পদে বড়সড় রদবদল
বাংলায় এসআইআর শুরুর দিন ঘোষণার আগেই রাজ্যের প্রশাসনিক পদে বড়সড় রদবদল ৷ সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, জেলাশাসক স্তরে একাধিক বদলি হয়েছে । উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদীকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের সচিব করা হয়েছে । দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা যাচ্ছেন কলকাতা পুরনিগমের মিউনিসিপ্যাল কমিশনার হিসেবে । কোচবিহারের ডিএম অরবিন্দ কুমার […]











