দেশ

SIR মামলার শুনানিতে বুধবার সুপ্রিম কোর্টে হাজির থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া কার্যকর করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মামলার শুনানি হতে পারে সর্বোচ্চ আদালতে। তৃণমূল সূত্রে খবর, বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিষয়টি নিয়ে এখনও রাজ্যের তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। […]

দেশ বিদেশ

ভারতীয় পণ্যে শুল্ক কমে ১৮ শতাংশ, বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

অবশেষে ভারতের সঙ্গে শুল্ক-যুদ্ধে রাশ টানলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার পর সোশাল মিডিয়া প্ল্য়াটফর্ম ট্রুথ সোশালে ভারতীয় সময় সোমবার রাতে তিনি লেখেন, “প্রধানমন্ত্রী আমায় জানিয়েছেন, তাঁরা রাশিয়ার বদলে আমেরিকার তেল কিনবেন ৷” অবশ্য আমেরিকার তেল বলতে মার্কিন নিয়ন্ত্রণে থাকা ভেনেজুয়েলার তেলের কথাই বলেছেন ট্রাম্প ৷ এ কথা উল্লেথ […]

দেশ

সুপ্রিমকোর্টে অতিরিক্ত সময় চাইল ইডির আইনজীবী, পিছিয়ে গেল I-PAC মামলায় শুনানি

হলফনামা দিতে পারল না ED সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল I-PAC কাণ্ডে ED মামলার শুনানি। আইপ্যাকের (IPAC) কলকাতা অফিসে ED হানার ঘটনায় সব পক্ষকে হলফনামা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। রাজ্য নির্দিষ্ট সময়ের মধ্যে তা জমা দিলেও হলফনামা দিতে পারল না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার শুনানি শুরুতেই ইডির আইনজীবী তুষার মেহতা বাড়তি সময় চান।শুনানির দিন পিছিয়ে […]

দেশ

দেরাদুনে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল বাস, মৃত ৪, আহত বহু

উত্তরাখণ্ডের দেরাদুনের কালসি এলাকায় বাস দুর্ঘটনা। মঙ্গলবার হিমাচল ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। যার জেরেই ঘটে দুর্ঘটনা। ঘটনায় এখনও পর্যন্ত চার যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।

কলকাতা

গোলপার্কে দুষ্কৃতী হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪

রবীন্দ্র সরোবর থানা এলাকার গোলপার্ক গন্ডগোলের ঘটনার তদন্তে ফের গ্রেফতারি । রবিবার সন্ধেয় গুলি চালানো, বোমাবাজি, ধারালো অস্ত্র হাতে হামলায় জড়িত থাকার অভিযোগে সোমবার গভীর রাতে আরও 4 জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ । এর আগে সোমবার সকালে ১০ জনকে গ্রেফতার করেছিলেন তদন্তকারী আধিকারিকরা ৷ এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, “তদন্ত […]

জেলা

কলকাতা-বর্ধমান-দুর্গাপুরের একাধিক ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি

মঙ্গলবার সকালে কলকাতা, বর্ধমান ও দুর্গাপুর মহকুমার একাধিক জায়গায় হানা দেয় ইডি-র একাধিক টিম। দুর্গাপুরে সেপকো টাউনশিপে বালির কারবারি প্রবীর দত্তর বাড়িতে এ দিন সকাল ৬টা নাগাদ হানা দেন আধিকারিকরা। এ ছাড়া পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বাজার সংলগ্ন পাঞ্জাবি মোড় এলাকায় ব্যবসায়ী রমেশ বনসলের বাড়িতেও চলছে তল্লাশি। দুই পুত্র সুমিত বনসল এবং অমিত বনসলের বাড়িতেও হানা […]