বিদেশ

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৮২, নিখোঁজ ৪১

টেক্সাসে ভয়াবহ বন্যা শুক্রবারের আকস্মিক বন্যায় এখনও পর্যন্ত ৮২ জনের খবর নিশ্চিন্ত করা হয়েছে। যার মধ্যে ৬৮ জনই কেরি কাউন্টির ( এদের মধ্যে ২০ জনই শিশু। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত ৪১ জন নিখোঁজ। নিহতদের মধ্যে ২৪টি শিশু সহ ৬৮ জন কেরি কাউন্টির এক ক্রিশ্চিয়ান গালর্স ক্যাম্প (যেখানে নদী তীরবর্তী এক ক্রিশ্চিয়ান গার্লস ক্যাম্প বন্যার জলে ডুবে গিয়েছিল। ক্যাম্প মিসটিকনামের ওই ক্যাম্পে থাকা শিশুদের মধ্যে দশটি শিশুকন্যা ও একজন কাউন্সেলর নিখোঁজ। আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে আরও ঝড়ের পূর্বাভাস আছে, জোর কদমে চলছে উদ্ধারকাজ। প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে উদ্ধার চালাচ্ছে বিপর্যয়মোকাবিলা দল। ধ্বংসস্তূপ ও কাদার মধ্যে উদ্ধার কার্যক্রম চালাতে গিয়ে বিষাক্ত সাপের মুখোমুখি হতে হচ্ছে তাদের। তাও যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।কের কাউন্টিতে যাদের উদ্ধার হওয়া একজনের বয়স ১৮ ও অপরজনের বয়স ১০ তাদের নাম পরিচয় জানা যায়নি।টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট জানান, প্রতিটি নিখোঁজ ব্যক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিমর্ষ হয়ে পড়েন গভর্নর। ক্যাম্প মিসটিক দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি মেয়েদের একটি জনপ্রিয় সামার ক্যাম্প। শুক্রবার ওই নদীর জল মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট বেড়ে গেলে ওই বিপর্যয় দেখা দেয়। ওই সময় ক্যাম্পে সবাই ঘুমিয়ে ছিল। ৪ জুলাই ওই ক্যাম্পটিতে কতজন ছিল, কতজন নেই তা এখনও স্পষ্ট নয়। তবে প্রায় ৭৫০ জনকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে।