কলকাতা দেশ

এক ধাক্কায় ৩৪৫টি রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করছে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন ৩৪৫টি রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করতে চলেছে। কমিশন জানিয়েছে, ২০১৯ সাল থেকে অর্থাৎ গত ছ’বছর ধরে কোনও নির্বাচনে যোগ দেয়নি এই দলগুলি। তাদের দফতরও খুঁজে পাওয়া যায়নি। সেই কারণে দলগুলির অনুমোদন বাতিলের প্রক্রিয়া শুরু করা হয়েছে। কমিশন জানিয়েছে, এখন প্রায় ২,৮০০ অস্বীকৃত রাজনৈতিক দলের নাম নথিভুক্ত রয়েছে। সেগুলি অনুমোদন পাওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ করেনি। সেই কারণে এই ধরনের অস্বীকৃত রাজনৈতিক দল চিহ্নিত করার কাজ শুরু করে কমিশন। প্রথম পর্যায়ে ৩৪৫টি অস্বীকৃত দলকে চিহ্নিত করে তাদের অনুমোদন বাতিল করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই দলগুলি দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের। তবে এই প্রক্রিয়া চলতে থাকবে বলেই জানিয়েছে কমিশন। তাদের তরফে জানানো হয়েছে, বাকি অস্বীকৃত দলগুলিকে শো কজ় নোটিস পাঠানো হবে। সেই নোটিস পাঠানোর জন্য নির্দিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞলের মুখ্য নির্বাচনী অফিসারদের (সিইও) নির্দেশ দেওয়া হয়েছে। ওই অস্বীকৃত দলগুলির বক্তব্য শুনবে কমিশন। তার ভিত্তিতেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। কোনও অস্বীকৃত রাজনৈতিক দলের অনুমোদন যাতে ‘অযথা’ বাতিল করে দেওয়া না হয়, সে কারণেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। তারা আরও জানিয়েছে, দেশে রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের জন্যই এই প্রক্রিয়া শুরু করা হয়েছে।

কোন মাপকাঠিতে এই আটটি দলকে বেছে নেওয়া হল ?

কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজনৈতিক দল হিসেবে ভোটে লড়তে গেলে কমিশনের কাছে নাম নথিভুক্ত করাতে হয় ৷ কিন্তু এমন অনেক দল থাকে, যারা শুধু থেকে যায় খাতায়-কলমে ৷ অর্থাৎ তাদের নাম তো কমিশনের কাছে থাকে ৷ কিন্তু ভোটে লড়ে না এই দলগুলি ৷ কমিশনের পরিভাষায় এই দলগুলিকে বলা হয় – RUPP. এর অর্থ রেজিস্টার্ড আনরেকগনাইজড পলিটিক্যাল পার্টি ৷ বাংলায় তর্জমা করলে, নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দল ৷ সারা দেশে এমন মোট ২৮০০টি রাজনৈতিক দল রয়েছে ৷ নির্দিষ্ট সময় অন্তর এই ধরনের দলগুলিকে চিহ্নিত করে ৩৪৫টি অস্বীকৃত রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করে নির্বাচন কমিশন ৷ তবে নিয়ম মেনে তার আগে সংশ্লিষ্ট দলগুলির কাছে শোকজ নোটিশ পাঠানো হয় ৷ তার পর শুনানি হয় ৷ সবশেষে কমিশন সন্তুষ্ট না-হলে বাতিল করে দেওয়া হয় সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলিকে ৷ এবার সেই প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গ থেকে মুছে যাওয়ার পথে ৭টি রাজনৈতিক দল ৷

পশ্চিমবঙ্গের যে আটটি রাজনৈতিক দলকে শোকজ করা হয়েছিল, সেই দলগুলির নাম হল:

  • মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়া
  • ইন্ডিয়ান পিপলস ফরওয়ার্ড ব্লক
  • ইন্ডিয়ান ডেমোক্রেটিক কংগ্রেস
  • ডেমোক্রেটিক সোসিয়ালিস্ট পার্টি (প্রবোধ চন্দ্র)
  • ভারতীয় নিউ ডেমোক্রেটিক পার্টি
  • বাংলা বিকাশবাদী কংগ্রেস
  • বঞ্চিত স্বরাজ পার্টি
  • অল ইন্ডিয়া তফসিলি ইউনাইটেড পার্টি