কলকাতা জেলা

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

সমগ্র দক্ষিণবঙ্গে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন ৷ বানভাসী পরিস্থিতি উত্তরবঙ্গে ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি থেকে এখনই রেহাই নেই বঙ্গবাসীর ৷ হাওয়া অফিসের বিশেষ বুলেটিন অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা অমৃতসর, মুজাফ্ফরনগর, খেরি, বাল্মিকীনগর হয়ে হিমালয়ের পাদদেশের কাছাকাছি পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত ৷ সেই সঙ্গে, বায়ুমণ্ডলের উপরিভাগে অবস্থিত ঘূর্ণাবর্তটি উত্তর বাংলাদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলের উপর রয়েছে । এর অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে ৪.৫ থেকে ৭.৬ কিলোমিটার পর্যন্ত ৷ এই দুইয়ের প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যু-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস । দুই ২৪ পরগনা, হাওড়া ও নদিয়া জেলার কিছু জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে । জেলার বাকি অংশে এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । বৃহস্পতিবার প্রায় সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় দুই-একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । জেলার বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । শুক্রবার অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে বৃষ্টির পূর্বভাস ৷ পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ শনিবার থেকে সোমবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । উপরের 5টি জেলা- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা (৭-১১ সেমি) রয়েছে । মালদা এবং দুই দিনাজপুরে কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ একইসঙ্গে প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । বৃহস্পতিবার অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ৷ উপরের ৪টি জেলা- দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে কয়েকটি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের (৭-২০ সেমি) সম্ভাবনা রয়েছে । কোচবিহার ও মালদার কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের (৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে । শুক্রবার উত্তরবঙ্গের উপরের চারটি জেলা- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া প্রায় সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ শনিবার উপরের তিন জেলা- জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । রবিবার উত্তরের উপরের তিন জেলা- কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বাকি সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । সোমবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় ভারী থেকে অতিভারী (৭-২০ সেমি) বৃষ্টির পূর্বাভাস ৷ দার্জিলিং ও কোচবিহারে কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷