জেলা

বাঁকুড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত নাসিম শেখ

বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে তৃণমূল নেতা সিকান্দার খান খুনের ঘটনায় নাসিম শেখের দুই ছেলেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার রাতে মূল অভিযুক্ত নাসিম শেখকেও গ্রেপ্তার করল পুলিশ। আজ তোলা হবে আদালতে। বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে তৃনমূল নেতা সেকেন্দার খান  খুনের ঘটনায় নাসিম শেখের দুই ছেলেকে গ্রেফতারের পর গতকাল রাতে মূল অভিযুক্ত নাসিম শেখকেও গ্রেফতার করল পুলিস। গতকাল রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে পুরুলিয়ার মানবাজার থানা এলাকায় নাসিমের এক বন্ধুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সোনামুখী থানার পুলিস। রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করার পর আজ ধৃতকে তোলা হবে বিষ্ণুপুর মহকুমা আদালতে। সোমবার রাত ন’টা নাগাদ বড়জোড়া থানার পখন্না থেকে বাইকে চড়ে সোনামুখী থানার চকাই গ্রামে নিজের বাড়িতে ফেরার পথে চকাই গ্রামের অদূরে দুস্কৃতিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় চকাই গ্রামের তৃণমূল বুথ সভাপতি সেকেন্দার খানের দেহ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গতকাল সেকেন্দার খানের দেহের ময়না তদন্ত করানো হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। জানা গেছে ওই তৃনমূল নেতার দেহে মোট তিনটি গুলির আঘাতের চিহ্ন মিললেও তাঁর শরীর থেকে দুটি বুলেট উদ্ধার হয়েছে। বুলেটগুলি দেখে পুলিশের প্রাথমিক অনুমান সবকটি বুলেটই চালানো হয়েছে ৭.৬৫ মিলিমিটার বোরের অটোমেটিক একটি রিভলবারের সাহায্যে। এদিকে গতকালই পরিবারের তরফে অভিযোগ পেয়ে গতকাল দুপুরে এই ঘটনায় গ্রেফতার করা হয় ওই গ্রামেরই বাসিন্দা নাসিম শেখের দুই ছেলে হাসিম শেখ ও ইব্রাহিম শেখকে। গতকালই ধৃত ২ ভাইকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। আদালত সেই আবেদন মঞ্জুর করে। এদিকে মৃতের পরিবারের অভিযোগ দায়েরের পর থেকেই  মূল অভিযুক্ত নাসিম শেখের খোঁজে শুরু হয় তল্লাশি। রাতেই বিশেষ সূত্রে খবর পেয়ে পুরুলিয়ার মানবাজার থানা এলাকার একটি গ্রামে নাসিমের এক বন্ধুর বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকে গ্রেফতার করা হয় নাসিম শেখকে। আজ ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে তাকেও নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এদিকে ঘটনার প্রায় দেড় দিন পেরিয়ে গেলেও এখনো ঘাতক আগ্নেয়াস্ত্রটির সন্ধান পায়নি পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই আগ্নেয়াস্ত্রের খোঁজ চালানোর পাশাপাশি সেটি কীভাবে দুস্কৃতিদের হাতে পৌঁছালো তা জানার চেষ্টা চালানো হচ্ছে। এদিকে সেকেন্দার খানকে খুনের কারন নিয়ে এখনো রহস্য কাটেনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মাস ৬ আগে তৃনমূলের গোষ্ঠী সংঘর্ষের সময় চকাই গ্রামে নাসিম শেখকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনায় আহত হয়েছিলেন নাসিম শেখ।  অভিযোগ উঠেছিল সেই গুলি চালিয়েছিল মৃত সেকেন্দার খান। সেসময় সেকেন্দার খান গ্রেফতারও হন। সম্প্রতি সেকেন্দার জেল থেকে ছাড়া পেতেই সেই ঘটনারই বদলা নিতে নাসিম শেখ ও তার অনুগামীরা সেকেন্দার খানকে খুনের পরিকল্পনা করে।