দেশ রাজনীতি

মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে বড় জয় পেল বিজেপি

মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে বড় জয় পেল মহাযুতি ৷ তাদের জোটের অংশ বিজেপি এই নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছে । পৌর পরিষদ নির্বাচনে বৃহত্তম দল হিসেবে এগিয়েছে মহাযুতি । এর জন্য ভোটারদের ধন্যবাদ দিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ৷ রবিবার পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি-এর দুর্দান্ত জয়ের পর মহারাষ্ট্রের বিজেপি সভাপতি রবীন্দ্র ছাবান জানান, রাজ্যজুড়ে প্রবল জনসংযোগ এবং উন্নয়নশীল দৃষ্টিভঙ্গির জন্য জয়ী হয়েছে বিজেপি ৷ এদিন রাতে থানে জেলার কল্যাণ শহরের এক অনুষ্ঠানে ছাবান বলেন, “নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরই বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করে দেন দলের নেতা-কর্মীরা ৷ কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নশীল প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছ তুলে ধরেন তাঁরা ৷ সাধারণ মানুষের আমাদের উপর আস্থা রেখেছেন ৷ আর তাঁদের সেই আস্থা আমাদের জয়ের প্রধান কারণ ৷” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের উন্নয়নশীল দৃষ্টিভঙ্গিকে রাজ্যের মানুষ সমর্থন করেছে ৷ তার ফলে এই জয় সম্ভব হয়েছে বলে জানান বিজেপি সভাপতি ৷