বিবি গাঙ্গুলি স্ট্রিটে কাঠের সামগ্রি দোকানে আগুন৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০ টি ইঞ্জিন। তিনটে পাশাপাশি কাঠের সামগ্রির দোকানে আগুন লেগেছে বলে জানা গিয়েছে৷ শিয়ালদহ থেকে বিবি গাঙ্গুলি হয়ে বাস ও গাড়িগুলো এসে সেন্ট্রাল অ্যাভিনিউতে উঠলে চাঁদনি চক ও এমজি রোড অভিমুখে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেন্ট্রাল অ্যাভিনিউ – বিবি গাঙ্গুলি স্ট্রিট ক্রশিং থেকে লালবাজারের অভিমুখে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।


