দেশ রাজনীতি

নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে বিমান দুর্ঘটনয় মৃত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার

 বিমান দুর্ঘটনায় মৃত্যু হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ারের ৷ বুধবার সকালে একটি নির্বাচনী সমাবেশে যাওয়ার সময় অবতরণের আগেই ভেঙে পড়ে বিমানটি ৷ তারপরই সেটিতে আগুন ধরে যায় ৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী ও অ্যাম্বুলেন্স ৷জানা গিয়েছে, অজিত পাওয়ার এবং তাঁর নিরাপত্তারক্ষীরা বিমানটিতেই ছিলেন । আজ বারামতিতে একটি সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল অজিত পাওয়ারের । সেখানেই যাচ্ছিলেন তিনি ৷ অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে । তাতেই মৃত্যু হয় তাঁর ৷ মঙ্গলবার মুম্বইয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন শরদ পওয়ারের ভাইপো তথা উপমুখ্যমন্ত্রী ৬৬ বছর বয়সি অজিত পওয়ার। মন্ত্রিসভার বৈঠকের পর বুধবার বারামতিতে এক রাজনৈতিক কর্মসূচি ছিল তাঁর। সেই সভায় যোগ দিতেই বুধবার সকালে মুম্বই থেকে ব্যক্তিগত বিমানে চেপে বারামতির দিকে রওনা দেন। গন্তব্যের কাছে পৌঁছে গিয়েই সম্ভবত বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। জরুরি অবতরণ করতে গিয়েই বিমানটি ভয়ংকরভাবে আছড়ে পড়ে। প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী, সকাল পৌনে ন’টা নাগাদ বারামতিতে ভেঙে পড়ে অজিতের বিমান। সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন ধরে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিমানটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। গুরুতর চোট লাগে অজিতের। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেই জানা গিয়েছে। তবে শেষরক্ষা হয়নি। ডিজিসিএর তরফ থেকে অজিতের মৃত্যুসংবাদ ঘোষণা করা হয়। ওই বিমানে ছিলেন দু’জন বিমানকর্মী। ছিলেন অজিতের দুই আধিকারিকও। সকলেরই মৃত্যু হয়েছে ভয়ংকর দুর্ঘটনায়।DGCA-র একজন আধিকারিক জানিয়েছেন, ভিএসআর অ্যাভিয়েশন পরিচালিত একটি ভিটি-এসএসকে লিয়ারজেট ৪৫ বিমানে ছিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী । ক্রু-সহ বিমানটিতে পাঁচজন ছিলেন । দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে ৷ তিনি বলেন,”মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, আরও ২ জন কর্মী (১ জন পিএসও এবং ১ জন অ্যাটেন্ডেন্ট) এবং ২ জন ক্রু (পিআইসি+এফও) সদস্য বিমানে ছিলেন । প্রাথমিক তথ্য অনুসারে, দুর্ঘটনায় কেউ বেঁচে নেই ৷”