দেশ রাজনীতি

কালো পোশাকে SIR ‘ক্ষতিগ্রস্ত’দের নিয়ে নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায়

এসআইআর নিয়ে বাংলার তৃণমূল সরকার ও নির্বাচন কমিশনের সংঘাত চরমে উঠেছে। কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তিনি। এসবের মাঝে সোমবার বিকেলে প্রতিবাদ স্বরূপ কালোপোশাকে দিল্লিতে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের দপ্তরে উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন ও এসআইআর ‘আতঙ্কে’ নিহতদের পরিবারের সদস্যরা। অভিষেক ও কল্যাণের পরনেও কালো পোশাক। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে আইনের বই।