অবশেষে ভারতের সঙ্গে শুল্ক-যুদ্ধে রাশ টানলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার পর সোশাল মিডিয়া প্ল্য়াটফর্ম ট্রুথ সোশালে ভারতীয় সময় সোমবার রাতে তিনি লেখেন, “প্রধানমন্ত্রী আমায় জানিয়েছেন, তাঁরা রাশিয়ার বদলে আমেরিকার তেল কিনবেন ৷” অবশ্য আমেরিকার তেল বলতে মার্কিন নিয়ন্ত্রণে থাকা ভেনেজুয়েলার তেলের কথাই বলেছেন ট্রাম্প ৷ এ কথা উল্লেথ করে ট্রাম্প জানান, প্রধানমন্ত্রী মোদির অনুরোধে এবং তাঁর প্রতি শ্রদ্ধার কারণে ভারতের উপর থাকা আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ হচ্ছে ৷ পাল্টা ভারতীয় নাগরিকদের তরফে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী । রাশিয়ার তেল কেনায় ট্রাম্প ভারতীয় পণ্যের উপর থাকা শুল্কের পরিমাণ প্রথমে ২৫ শতাংশ করে দেন ৷ পরে জরিমানা বাবদ আরও ২৫ শতাংশ চাপিয়ে দেন ৷ তার মানে এতদিন ৫০ শতাংশ শুল্ক দিতে হত ৷ এবার মূল শুল্কের হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করলেন ট্রাম্প ৷ জরিমানা প্রত্যাহারের ব্যাপারে কোনও স্পষ্ট কথা নিজের পোস্টে উল্লেখ করেননি প্রেসিডেন্ট ৷ ভারতীয় সময় রাত সাড়ে দশটা নাগাদ এই সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প ৷ কোনও একটি বড় সিদ্ধান্ত যে হতে চলেছে সেটা বোঝা হয়ে গিয়েছিল ঘণ্টাখানেক আগেই ৷ ভারতের আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর একটি টুইট করে জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অপেক্ষা করুন ৷ এরপর নিজের সিদ্ধান্ত জানালেন হোয়াইট হাউজের বাসিন্দা ৷ দীর্ঘ কয়েক মাস ধরে আমেরিকা ভারতীয় পণ্যের থেকে বাড়তি শুল্ক আরোপ করেছে ৷ এবার খানিকটা স্বস্তি পেলেন ভারতীয় ব্যবসায়ীরা ৷
ট্রাম্প লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলা আমার কাছে গর্বের বিষয়। তিনি আমার এক অতি ঘনিষ্ঠ বন্ধু। তিনি নিজের দেশে সমাদৃত হন। আমরা অনেকদিন ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ করতে ভারতকে পাশে চেয়েছি। এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে যাবে । ভারতের সঙ্গে নতুন বাণিজ্যচুক্তির কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।


