প্রয়াত হলেন প্রাক্তন অধিনায়ক এবং কোচ বব সিম্পসন। শনিবার, সিডনিতে ৮৯ বছর বয়সে দেহত্যাগ করেছেন কিংবদন্তি এই ক্রিকেটার। অজি ক্রিকেটের অন্যতম কিংবদন্তি তিনি। সিম্পসনের টেস্ট কেরিয়ার দুই দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত ছিল। ১৯৫৭ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন সিম্পসন। ৬২টি টেস্ট এবং দু’টি ওয়ানডে খেলেছেন তিনি। রয়েছে ৪৮৬৯ টেস্ট রান। ৭১টি উইকেট শিকারও করেছেন। তাঁর অধিনায়কত্বে ৩৯টি টেস্টে অস্ট্রেলিয়া জিতেছে ১২টিতে। তিনিই প্রথম অস্ট্রেলিয়ার পূর্ণকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।


