মঙ্গলবার রাতে বিজেপি সদর দফতরে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক শুরু হয়েছে। সেখানে মণিপুরের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক তরুণ চুগ এবং উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্বে থাকা সম্বিত পাত্র উপস্থিত ছিলেন। এর পরে সহযোগী দলগুলির সঙ্গে বৈঠক শেষে আনুষ্ঠানিক ভাবে খেমচাঁদের নাম ঘোষণা হয় তাঁর নাম। এর ফলে মণিপুরে শান্তি ফিরবে বলে দাবি করেছে বিজেপি। পশ্চিম ইম্ফল জেলার সিংজামেই বিধানসভা […]
Author: বঙ্গনিউজ
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনবে তৃণমূল!
দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট (বরখাস্ত) প্রস্তাব আনতে চায় তৃণমূল। মঙ্গলবার বিকালে সংসদের দুই কক্ষের সাংসদদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেখানেই দলের সর্বোচ্চ নেতৃত্ব সাংসদদের নির্দেশ দিয়েছেন, জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করতে হবে। মুখ্য নির্বাচন কমিশনার একটি সাংবিধানিক পদ। সাংবিধানিক […]
কলকাতায় ভূমিকম্প! কেঁপে উঠল বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া, উৎসস্থল মায়ানমার
কলকাতায় ভূমিকম্প। শুধু কলকাতা নয় মঙ্গলবার রাত ৯টা বেজে ৪ মিনিট নাগাদ পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে এবং বাংলাদেশের কয়েকটি এলাকায় মাঝারি থেকে তীব্র কম্পন অনুভূত হয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, বিশেষ করে বহুতল ভবনগুলিতে জোরালো ঝাঁকুনি অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত কম্পন অনুভব করেছেন বলে অনেকেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ভূমিকম্পটির উৎসস্থল ছিল মায়ানমারের মাগওয়ে রিজিয়ন। […]
‘এক ইঞ্চি জমি ছাড়ব না, চূড়ান্ত ভোটার তালিকায় গোলমাল হলে ছেড়ে কথা নয়’! দিল্লিতে বসেই কমিশনকে ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
দিল্লির চাণক্যপুরীতে নিউ বঙ্গভবনে সাংবাদিক বৈঠক করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে আছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত আছেন SIR-এ ক্ষতিগ্রস্ত পরিবাদের সদস্যরাও। কমিশনের বিরুদ্ধে আবারও অভব্য আচরণের অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। সোমবার কমিশনের সঙ্গে বৈঠক মাঝপথেই বয়কট করে বেরিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,‘নির্বাচন কমিশনেও আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। […]
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পরিচালক রাজা সেন
গুরুতর অসুস্থ পরিচালক রাজা সেন। শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। শোনা যাচ্ছে , ২০১৬ সালে মায়া মৃদঙ্গ ছবির শুটিং করতে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন পরিচালক। বর্তমানে সেই চোটই মারাত্মক আকার ধারণ করেছে। সমস্যা এতোটাই গুরুত্বর হয়ে যায় যে হাসপাতালে ভর্তি হন রাজা সেন। দীর্ঘদিন হাঁটতেও সমস্যা হচ্ছিল তাঁর। শেষে জানা যায় শিরদাঁড়া ও কোমরের […]
দিল্লির মিডিয়াকে নির্বাচন কমিশনের খাতায় ‘মৃত’ তবে বাস্তবে জীবিত ‘ভূত’ দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়
নির্বাচন কমিশনের খাতায় ‘মৃত’। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর তালিকায় নাম নেই তাঁদের। তবে বাস্তবে তাঁরা জীবিত। দিল্লির চাণক্যপুরীর নয়া বঙ্গভবনে সাংবাদিক বৈঠকে তেমনই কয়েকজন ‘ভূতে’র পরিচয় করালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির সংবাদমাধ্যমের সামনে তাঁদের দেখিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। এর আগে বাংলার মাটিতে দাঁড়িয়ে একাধিক জনসভায় এভাবেই ‘ভূতে’দের সামনে এনেছেন মমতা ও […]
SIR মামলার শুনানিতে বুধবার সুপ্রিম কোর্টে হাজির থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়!
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া কার্যকর করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মামলার শুনানি হতে পারে সর্বোচ্চ আদালতে। তৃণমূল সূত্রে খবর, বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিষয়টি নিয়ে এখনও রাজ্যের তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। […]
ভারতীয় পণ্যে শুল্ক কমে ১৮ শতাংশ, বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের
অবশেষে ভারতের সঙ্গে শুল্ক-যুদ্ধে রাশ টানলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার পর সোশাল মিডিয়া প্ল্য়াটফর্ম ট্রুথ সোশালে ভারতীয় সময় সোমবার রাতে তিনি লেখেন, “প্রধানমন্ত্রী আমায় জানিয়েছেন, তাঁরা রাশিয়ার বদলে আমেরিকার তেল কিনবেন ৷” অবশ্য আমেরিকার তেল বলতে মার্কিন নিয়ন্ত্রণে থাকা ভেনেজুয়েলার তেলের কথাই বলেছেন ট্রাম্প ৷ এ কথা উল্লেথ […]
সুপ্রিমকোর্টে অতিরিক্ত সময় চাইল ইডির আইনজীবী, পিছিয়ে গেল I-PAC মামলায় শুনানি
হলফনামা দিতে পারল না ED সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল I-PAC কাণ্ডে ED মামলার শুনানি। আইপ্যাকের (IPAC) কলকাতা অফিসে ED হানার ঘটনায় সব পক্ষকে হলফনামা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। রাজ্য নির্দিষ্ট সময়ের মধ্যে তা জমা দিলেও হলফনামা দিতে পারল না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার শুনানি শুরুতেই ইডির আইনজীবী তুষার মেহতা বাড়তি সময় চান।শুনানির দিন পিছিয়ে […]
দেরাদুনে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল বাস, মৃত ৪, আহত বহু
উত্তরাখণ্ডের দেরাদুনের কালসি এলাকায় বাস দুর্ঘটনা। মঙ্গলবার হিমাচল ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। যার জেরেই ঘটে দুর্ঘটনা। ঘটনায় এখনও পর্যন্ত চার যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।











