বিনোদন

মুক্তি পেল আসন্ন ছবি ধুরন্ধর: দ্য রিভেঞ্জের-এর টিজার

মুক্তি পেল আসন্ন ছবি ধুরন্ধর: দ্য রিভেঞ্জের-এর টিজার ৷ ১ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিও জুড়ে শুধুই হামজা আলি ওরফে রণবীর সিং ৷ আর তার দু’চোখে প্রতিশোধের আগুন ৷ ধুরন্ধর: দ্য রিভেঞ্জ হল ২০২৫ সালের ব্লকবাস্টার ধুরন্ধরের সিক্যুয়েল, যা এক ভয়াবহ পরিণতিতে শেষ হয়েছিল । প্রথম ছবিতে অনেক প্রশ্নের উত্তর অজানা রয়ে গিয়েছিল ৷ মনে করা […]

কলকাতা

গোলপার্কে দুষ্কৃতী হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪

রবীন্দ্র সরোবর থানা এলাকার গোলপার্ক গন্ডগোলের ঘটনার তদন্তে ফের গ্রেফতারি । রবিবার সন্ধেয় গুলি চালানো, বোমাবাজি, ধারালো অস্ত্র হাতে হামলায় জড়িত থাকার অভিযোগে সোমবার গভীর রাতে আরও 4 জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ । এর আগে সোমবার সকালে ১০ জনকে গ্রেফতার করেছিলেন তদন্তকারী আধিকারিকরা ৷ এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, “তদন্ত […]

জেলা

কলকাতা-বর্ধমান-দুর্গাপুরের একাধিক ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি

মঙ্গলবার সকালে কলকাতা, বর্ধমান ও দুর্গাপুর মহকুমার একাধিক জায়গায় হানা দেয় ইডি-র একাধিক টিম। দুর্গাপুরে সেপকো টাউনশিপে বালির কারবারি প্রবীর দত্তর বাড়িতে এ দিন সকাল ৬টা নাগাদ হানা দেন আধিকারিকরা। এ ছাড়া পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বাজার সংলগ্ন পাঞ্জাবি মোড় এলাকায় ব্যবসায়ী রমেশ বনসলের বাড়িতেও চলছে তল্লাশি। দুই পুত্র সুমিত বনসল এবং অমিত বনসলের বাড়িতেও হানা […]

কলকাতা দেশ

বাড়ছে বঙ্গভবনের নিরাপত্তা, দিল্লি যাচ্ছে রাজ্য পুলিশের বিশেষ দল

বঙ্গভবনের দিল্লি পুলিশের অতি সক্রিয়তার প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার রাজধানীতে থাকা পশ্চিমবঙ্গ সরকারের অতি গুরুত্বপূর্ণ ভবন দুটির নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হল ৷ বাড়ছে রাজ্য পুলিশের সংখ্যা ৷ রাজ্য পুলিশের বাড়তি টিম দিল্লি রওনা হচ্ছে। ডিএসপি এবং একজন ইন্সপেক্টরের নেতৃত্বে 22 জনের একটি দলকে দিল্লি পাঠানো হচ্ছে ৷ এঁদের মধ্যে […]

দেশ

‘SIR-এ হস্তক্ষেপ বরদাস্ত নয়’, মমতাকে পালটা হুঁশিয়ারি কমিশনের

নির্বাচন সদন থেকে বেরিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এবার বৈঠক নিয়ে মুখ খুলল নির্বাচন কমিশন। সাফ জানানো হয়েছে, এসআইআরে কারও হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। মমতার অভিযোগ নসাৎ করে কমিশনের তরফে বলা হয়েছে, “কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনারকে প্রকাশ্যে ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়করা। ইআরও (এসডিও/বিডিও)-দের অফিসে হামলা চালানো হচ্ছে।”   […]

দেশ রাজনীতি

AI দিয়ে ৫৮ লক্ষের নাম বাদ দিয়েছে বিজেপির আইটি সেলের সীমা খান্না, উনি নির্বাচন কমিশনের কেউ নন: মমতা

আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল সীমা খান্নার নাম। নির্বাচন সদনের বাইরে সাংবাদিক বৈঠকে এবার রহস্যময়ী সীমা খান্নাকে নিয়ে প্রশ্ন তুললেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, “এখানে ৫৮ লক্ষের নাম বাদ দিয়ে দিয়েছে। এআই দিয়ে সীমা খান্না এই কাজ করেছেন। উনি নির্বাচন কমিশনের কেউ নন। বিজেপির আইটি […]

বিনোদন

জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়িতে আমির খান, ছাদে ওড়ালেন ঘুড়ি

জিয়াগঞ্জে অরিজিৎ সিং-এর বাড়িতে হাজির হলেন বলিউড সুপারস্টার আমির খান। সমাজমাধ্যমে একটি ভিডিও দেখা যাচ্ছে জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়িতে ঢুকছেন আমির। জঙ্গিপুর-আজিমগঞ্জের পুরপ্রধান প্রসেনজিৎ ঘোষ জানান, রবিবার রাত ৮টা-সাড়ে ৮টা নাগাদ আমির খান এসেছিলেন অরিজিতের বাড়িতে। এর পরে বহরমপুরের একটি হোটেলে রাত কাটিয়ে ফের দুপুর নাগাদ আমির খান জিয়াগঞ্জ এসে পৌঁছন। তবে এ দিন দুপুরে […]

দেশ রাজনীতি

‘নির্বাচন কমিশন বিজেপির দালাল’, বৈঠক বয়কট করে জ্ঞানেশ কুমারকে ‘মিথ্যাবাদী’ বলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

বিকেল সাড়ে চারটে নাগাদ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে মিটিং রুমে ঢোকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তৃণমূলের নেতৃত্ব ছাড়াও ছিলেন SIR-এর ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা, ভোটার তালিকায় ‘মৃত’ ভোটাররা। বিকেল সাড়ে পাঁচটার আগেই বেরিয়ে আসেন বৈঠক থেকে। সোমবার কমিশনের বৈঠক থেকে বেরিয়েই মমতা বলেন,‘আমাদের অসম্মান করা হয়েছে। আমরা বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছি।’ দেশের মুখ্য […]

দেশ রাজনীতি

বঙ্গভবনে চড়াও দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, সংসদে মোদি-শাহের সামনে ‘ধিক্কার’ স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

সাতসকালে দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী বঙ্গভবন ঘিরে ফেলার খবর পেয়েই ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার রাজধানীর রাজপথে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। একদিকে যখন বঙ্গভবনের বাইরে মমতা-অভিষেকের কড়া হুঁশিয়ারি চলছে, ঠিক তখনই সংসদের ভিতরে ওয়েলে নেমে সরব হলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধন (SIR) ঘিরে তৈরি হওয়া বিতর্ককে […]

বিনোদন

রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আটক ৫, অভিযুক্তদের ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

বলিউড পরিচালক রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আটক পাঁচজনকে ফৌজদারি আদালতে হাজির করে মুম্বই পুলিশ। অনেকেই এই ঘটনার পিছনে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত আছে বলে অনুমান করেন ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তদের আইনজীবী ৷ তিনি দাবি করেছেন, পরিচালকের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তদের কোনও হাত নেই ৷ তিনি জানিয়েছেন […]