খেলা

US Open: জকোভিচকে স্ট্রেট সেটে উড়িয়ে ফাইনালে আলকারাস

শেষ আটের ম্যাচে জিতে নোভাক জকোভিচ জানিয়েছিলেন ফাইনালে আলকারাস-সিনার ম্যাচ যাতে না হয়, সেই পরিকল্পনাতেই রয়েছেন তিনি। ৩৮ বছর বয়সেও বাজিমাতের লক্ষ্যে নেমেছিলেন সেমিতে। কিন্তু শেষ হাসি হাসলেন কার্লোস আলকারাস। শুক্রবার মধ্যরাতে US ওপেনের সেমি ফাইনালে স্ট্রেট সেটে জকোভিচকে হারিয়ে ফাইনালে উঠলেন আলকারাস। ২২ বছর বয়সি এই স্প্যানিশ তারকা জয় পেলেন ৬-৪, ৭(৭)-৬(৪), ৬-২ ফলে। অন্য ম্যাচে চার সেটের রুদ্ধশ্বাস ম্যাচে ক্যানাডার ফেলিক্স অগার আলিয়াসিমেকে হারালেন জানিক সিনার। ফের একবার ফাইনালে ‘সিনকারাস’ লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রীড়াপ্রেমীরা।