জেলা

প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর পদ্মশ্রী চুরির তদন্তে সিআইডি

প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটর দেবাইপুকুরের বাড়িতে আবার চুরি। তাঁর পদ্মশ্রী সম্মানের স্মারক, রাষ্ট্রপতি পুরস্কার-সহ সাঁতারে জেতা দেশ-বিদেশের বহু পদক চুরি গিয়েছে। বাড়ির পিছনের দরজা ভেঙে দুষ্কৃতীরা ঢুকেছিল। বাড়িটিতে বুলা থাকেন না। মাঝেমাঝে যান। দুষ্কৃতীরা বাড়ি ফাঁকা থাকার সুযোগ কাজে লাগিয়েছে বলে মনে করা হচ্ছে। প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনায় তোলপাড়। তদন্তে নামল সিআইডি। শনিবার সকালে সিআইডি আধিকারিক এবং ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা ওই বাড়িতে যান। নমুনা সংগ্রহ করেন তাঁরা।