শিলিগুড়ি সংলগ্ন কদমতলা এলাকার একটি বহুতল আবাসনের নীচ থেকে উদ্ধার হল এক ছাত্রীর দেহ। এদিন সকালে স্থানীয়রা লক্ষ্য করেন স্কুল ড্রেস পরা অবস্থায় এক ছাত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আবাসনের নীচে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ছাত্রীর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। জানা গিয়েছে, কদমতলা বিএসএফ আবাসনের বাসিন্দা এই ছাত্রী নবম শ্রেণীতে পড়ত কদমতলা বিএসএফ স্কুলে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, বহুতল আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে সে। ঘটনাস্থল থেকে চারটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


