আজ জম্মু–কাশ্মীরের কুপওয়ারা জেলায় ভারতীয় সেনা ক্যাম্পের ভেতরে বিস্ফোরণ ঘটল। এই বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন দুই জওয়ান। তেল ডিপোর কাছে এই বিস্ফোরণ হয়। সেখানে ১৫ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্প রয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনাবশত এই বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনার তদন্তে নেমেছে সেনাবাহিনী। কি করে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *