কল্যাণ অধিকারী, হাওড়াঃ তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় কড়া মন্তব্য করেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার একটি সাংগঠনিক কাজে এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, উনি কিসের জন্য বসে আছেন কামাতে পারছেন না তাই জন্য কি ? এসব ফালতু কথা বলে লাভ নেই। যারা ওদের সম্পদ ছিল তারাই আজকে বিজেপির দিকে চলে আসছে।’ তবে এখানেই শেষ করেননি দিলীপ ঘোষ। তিনি আরও এক কদম এগিয়ে মুকুল রায়ের সুরে বলেন, ‘অর্জুন সিং গ্রেফতার হবেন কিনা তা ওঁনারাই ঠিক করবেন। নির্বাচন কমিশন দেখছে। চাইলেই আর গ্রেফতার করতে পারবে না। এই ট্রেলার শেষ হবে ২৩মে।’ তৃণমূলের প্রার্থী ঘোষণায় বেশকিছু নতুন মুখ এসেছেন। তাঁদের নিয়েও মুখ খোলেন। তিনি বলেন, প্রার্থী পাচ্ছেন না নাবালকদের প্রার্থী করছেন। টিএমসি কি অবস্থায় আছে ওঁনার থেকে কেউ বেশি জানে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *