সোমবার ফের কলম্বোর সেন্ট অ্যান্টনিস শ্রাইনের সামনে একটি ভ্যানে বিস্ফোরণ ঘটে। পরে পুলিস জানায়, এসটিএফ-এর বম্ব স্কোয়াডের অফিসাররা বোমা নিষ্ক্রিয় করার সময় অসাবধানতাবশত সেটা ফেটে যায়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি। এদিনই তল্লাশি চালানোর সময় কলম্বো শহরের প্রধান বাস স্টপে ৮৭টি ডিটোনেটর উদ্ধার করেছে পুলিস। এখনও পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে ২৪ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *